সীমান্ত আগ্রাসন ও বাংলাদেশী জাতীয়তাবাদের শক্তির বহিঃপ্রকাশ

বিএনপি সরকারের আমলেই বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে পারে; ২০০২ সালের পর আজ ২০২৬ সালে এসে আবার ভারতীয় সীমান্তে পাল্টা আক্রমণ করেছে বিজিবি। মাঝখান দিয়ে ১৭ বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা; এরপর আন্তর্জাতিক খেলোয়াড় ইউনূসের ২ বছরেও ৫০ জনের বেশি মানুষ সীমান্তে খুন হয়েছেন, তারপরও এই আন্তর্জাতিক খেলোয়াড়ের পাল্টা কাউন্টারে যাওয়ার মুরোদ হয়নি।

মানুষকে আইওয়াশ করার জন্য ঢাকার শাহবাগ কিংবা হলরুমে বসে “দিল্লি না ঢাকা” স্লোগান দেওয়া হয়, তারপরও ওই জামায়াত নেতাদের তিস্তাপাড়ের মানুষের পাশে গিয়ে “জাগো বাহে, তিস্তা বাঁচাও” বলার মুরোদ হয়নি। শাহবাগে যারা কুকুরের মতো ঘেউ ঘেউ করে, তাদের আজ আর লম্বা লম্বা রচনা দেখতে পাবেন না, যুগলবন্দী কলাম দেখবেন না, ফেসবুকেও তাদের ‘সিগমা’ ভিডিও দেখবেন না; কারণ, তাদের পা থেকে মাথা পর্যন্ত আগেই বিক্রি হয়ে আছে।

অথচ বিএনপির মির্জা ফখরুল চোখে চোখ রেখে বলেন, “বাংলাদেশে আর কারও দাদাগিরি চলবে না।” মির্জা আব্বাস ওই তিস্তাপাড়ে গিয়ে বলেন, “সীমান্তের এপার অশান্ত হলে, ওপারও শান্তিতে থাকতে দেওয়া হবে না।”

হ্যাঁ, আজ সীমান্তের ওপার শান্তিতে থাকতে দেওয়া হয়নি, পাল্টা কাউন্টার আক্রমণ করা হয়েছে। এটাই বিএনপির ‘হ্যাডাম’, এটাই বাংলাদেশী জাতীয়তাবাদের হ্যাডাম…।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top