আসাদুল হাবিব দুলুর আপসহীন রাজনীতি ও রাজপথের লড়াই

২০১৪ সালের সেই উত্তাল সময়ে বেগম খালেদা জিয়া বিএনপির গুটিকয়েক নেতাকে সরাসরি ফোন দিয়ে বলেছিলেন—আপাতত রাজপথ থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার জন্য; তাঁদের মধ্যে এই আসাদুল হাবিব দুলু একজন। কারণ, সে সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার মূল ‘টার্গেট’ ছিলেন এই আসাদুল হাবিব দুলু। সেদিন এই আসাদুল হাবিব দুলু বেগম খালেদা জিয়ার ফোনকল পেয়েও রাজপথ ছেড়ে যাননি, বরং ওই উত্তাল রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছেন।

“জাগো বাহে, তিস্তা বাঁচাও”—যার এই স্লোগানে পুরো উত্তরবঙ্গের মানুষ একই মোহনায় মিলিত হয়েছে, যাঁর এক ডাকে তিস্তাপাড়ের লাখো মানুষের জনসমুদ্র বয়ে যায়, সেই আসাদুল হাবিব দুলুকে কোনো এক টোকাই মাফিয়া বলছে!

আমি সেই রাস্তার টোকাইকে জানিয়ে দিতে চাই—আসাদুল হাবিব দুলু অবশ্যই মাফিয়া। আসাদুল হাবিব দুলু এত বড়ই মাফিয়া যে, স্বয়ং শেখ হাসিনাও লালমনিরহাটে গিয়ে দুলুকে ‘গডফাদার’ বলেছিলেন। আসাদুল হাবিব দুলু এত বড় মাফিয়া, যাঁর এক ডাকে, যাঁর এক স্লোগানে ওই তিস্তাপাড়ে লাখো মানুষের জনসমুদ্র তৈরি হয়; আর ওই রাস্তার টোকাই নিজ এলাকায় জুতা-পেটা খায়।

আসাদুল হাবিব দুলু উড়ে এসে জুড়ে বসেননি। ওই হিন্দুত্ববাদের আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করা এক মহা মাফিয়ার নাম আসাদুল হাবিব দুলু। যে সময় রাস্তার টোকাইরা শাহবাগে বসে কুকুরের মতো ঘেউ ঘেউ করত আর বলত, “দিল্লি নাকি ঢাকা?” ঠিক সে সময় ওই তিস্তাপাড়ের লাখো মানুষের জনসমুদ্রের মধ্য দিয়ে হিন্দুত্ববাদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া এক মহা মাফিয়ার নাম আসাদুল হাবিব দুলু।

আসাদুল হাবিব দুলুকে শেখ হাসিনা বলেন গডফাদার, হিন্দুত্ববাদ বলে টেররিস্ট আর ওই রাস্তার টোকাইরা বলে মাফিয়া। আসাদুল হাবিব দুলু ইস্যুতে শেখ হাসিনা, হিন্দুত্ববাদ এবং রাস্তার টোকাইদের সুর যখন একই, তাহলে আসাদুল হাবিব দুলু সঠিক পথেই আছেন।

আসাদুল হাবিব দুলুর মতো মাফিয়া বিএনপির একজন বর্ষীয়ান নেতা, বিএনপি সরকারের একজন সাবেক মন্ত্রী—এটাই আমার জন্য সবচেয়ে বেশি গর্বের। সুতরাং দুলু ভাই, আপনার এই ‘মাফিয়াগিরি’ চলতেই থাকুক…

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top