আবু সাঈদ চাঁদ একজন বীর মুক্তিযোদ্ধা; শুধু বলেছিলেন শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই কথা বলার কারণে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে ৬৪ জেলায় ১৭৭টি মামলা করা হয় এবং প্রায় ৩০টি জেলায় ওনাকে রিমান্ডে নেওয়া হয়। দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে—এমন গুজব ছড়িয়ে ৫০ জনের বেশি সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল।
অথচ জামায়াতের মুখপত্র নাসির উদ্দিন পাটোয়ারী আজ তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথা বলেছেন! এই নাসির উদ্দিন পাটোয়ারী সালাউদ্দিন আহমেদকে ঝুলিয়ে মারার হুমকি দিচ্ছেন, লুৎফুজ্জামান বাবরকে হুমকিধামকি দিচ্ছেন, আসাদুল হাবিব দুলুর মতো মানুষের চরিত্রহনন করছেন, আর মির্জা আব্বাসকে তো সকাল-বিকেল মারছেন। এত কিছু করার পরও জামায়াতের মুখপত্র নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে একটা মামলা তো দূরের কথা, ওই লালমনিরহাট কিংবা নেত্রকোণা থেকে একটা মিছিলও বের হয়নি।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জিয়া পরিবারের উত্তরসূরি সেই তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথা জোর দিয়ে বলা হচ্ছে; কিন্তু তাঁর পৈতৃক নিবাস বগুড়া থেকে একটা মামলা তো দূরে থাক, একটা মিছিল করার মতো মুরোদও কারও হয় না।
নাসির উদ্দিন পাটোয়ারী জামায়াতের মুখপত্র, অথচ তাঁর চাঁদপুর শহরে যাওয়ার মুরোদ হয় না; চাঁদপুরের মানুষ তাঁর ছবিতে জুতার মালা ঝুলিয়ে রাখে। সেই নাসির উদ্দিন পাটোয়ারীর নিরাপত্তার দায়িত্ব যদি বিএনপি সরকার নিয়ে থাকে এবং এটার নাম যদি হয় ‘গণতন্ত্র’ কিংবা ‘বাকস্বাধীনতা’, তাহলে আমি সেই বাকস্বাধীনতাকে ধিক্কার জানাই।