চট্টগ্রামের রাজনীতি ও তথাকথিত জুলাই ব্যবসার অবসান

জুলাই আন্দোলনের সেই উত্তাল ৩রা আগস্ট রাতে চট্টগ্রামের বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং আজকের মেয়র ডা. শাহাদাত হোসেনের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ওই জামায়াত কিংবা তথাকথিত কোনো সমন্বয়কের বাড়িতে সেদিন আগুন দেওয়া হয়নি।

জুলাই আন্দোলনের অর্থ জোগানদাতা হিসেবে এই চট্টগ্রামের বীর চট্টলার আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল, সেদিন চট্টগ্রামের কোনো জামায়াত নেতা আটক হননি। জুলাই আন্দোলনের নামে-বেনামে মিথ্যা মামলায় ডা. শাহাদাত, মীর হেলাল, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান, এরশাদ উল্লাহদের আসামি করা হয়েছে। জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেছেন এই ডা. শাহাদাত, এরশাদ উল্লাহ কিংবা মীর হেলালরা। জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম ষোলশহরে গিয়ে প্রথম ছবিটি পাঠিয়েছিলেন ডা. শাহাদাতকে। অথচ সেই চট্টগ্রামে আজ ‘জুলাই ব্যবসা’ দিয়ে অবিসংবাদিত নেতা ডা. শাহাদাতের চরিত্রহননের অপচেষ্টা চলছে।

হঠাৎ করে এই চরিত্রহননের উদ্দেশ্য হলো আসন্ন সিটি নির্বাচনে মানুষের সহানুভূতি পাওয়া। সদ্য হয়ে যাওয়া সংসদ নির্বাচনে এই জুলাই ব্যবসায়ীরা চট্টগ্রামে সাড়ে তিন হাজার ভোট পেয়েছিল। চট্টগ্রামের মুক্তিকামী জনতা গত ১২ তারিখের নির্বাচনেই এসব জুলাই কিংবা ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখ্যান করেছে, তারপরও এদের লজ্জাশরম হয়নি। এদের চট্টগ্রাম শহরের একটা আসন জেতা তো দূরের কথা, বিএনপির সাথে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করার মুরোদও হয়নি; অথচ সেই জুলাই ব্যবসায়ীরা বিএনপিকে আজ রক্তচক্ষু দেখায়, আবার গর্জনও দেয়!

চট্টগ্রামের মানুষ গত ১২ তারিখেই ব্যালট বাক্সে জানিয়ে দিয়েছে—চট্টগ্রামের মাটিতে জুলাই ব্যবসা চলবে না। সুতরাং, চট্টগ্রামের মানুষের ব্যালট বিপ্লবের প্রতি সম্মান রেখে বিএনপির নেতা-কর্মীদের উচিত এসব জুলাই ব্যবসায়ীদের এখনই রুখে দেওয়া।

চট্টগ্রামের মানুষ ঝড়-বৃষ্টি, আঁধার রাতে সবসময় বিএনপির সাথেই আছে; গত ১২ তারিখের ব্যালট বিপ্লবই সেটা প্রমাণ করেছে। আর বেশি দেরি করা উচিত নয়। এত নিরঙ্কুশ জনসমর্থনের পরও যদি বিএনপি কোনো সিদ্ধান্ত নিতে না পারে, তবে শান্ত চট্টগ্রামকে বারবার অস্থিতিশীল করার দায় বিএনপিকেই নিতে হবে—হোক সেটা আজ কিংবা আগামীকাল…।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top