আপনারা হাত-পা বেঁধে মির্জা আব্বাসকে বলছেন সাঁতার দাও, কিন্তু ডুবে গেলেও তার দায় নেবেন না

মির্জা আব্বাসের পক্ষে সহানুভূতিপ্রবণ হয়ে একজন ‘ছাগলচোর’ ডার্বি নাসিরের বিরুদ্ধে মামলা করল, আর সেই ব্যক্তিকে শোকজ দিল বিএনপি! কিন্তু দিনের পর দিন ডার্বি নাসির যে মিথ্যা ছড়াচ্ছে, তার প্রতিবাদে বিএনপির কোনো বিবৃতি চোখে পড়েনি। কোনো প্রতিবাদ বা একটা মিছিল—কিছুই চোখে পড়েনি। আপনারা হাত-পা বেঁধে মির্জা আব্বাসকে বলছেন সাঁতার দাও, কিন্তু ডুবে গেলেও তার দায় নেবেন না!

মির্জা সাহেব ৪০ বছর ধরে রাজনীতি করেন, বনেদি ফ্যামিলির সন্তান, বাংলাদেশের অন্যতম একটি সফল ব্যাংকের প্রতিষ্ঠাতা। নাসির, আসিফ, নাহিদদের অনেকেই সেই ব্যাংকের নিয়োগ পরীক্ষায় পাস করতে পারবে না। সেই মির্জা আব্বাসের নাম হয় ‘চান্দাব্বাস’। নাম দিয়েছে কে? যে ছেলে একটা ছাগলের লোভ সহ্য করতে পারেনি; নিজের শিক্ষকের ছাগল, তাও মন্ত্রীপাড়ার বাসা থেকে চুরি করে খেয়ে ফেলেছে! যেসব ছেলেরা এভাবে রাজনীতিকে নষ্ট করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিবাদ হবে না কেন?

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top