মির্জা আব্বাস হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরে আসুক। এসেই উনার উচিত হবে বিএনপি দল থেকে ইস্তফা দেয়া। এরপরেই উনি ছাগলচোর নাসিরকে বলতে পারবেন, “আয় এবার তুইও সমান, আমিও সমান। খেলা হবে।” তখন দেখবেন নাসির বুঝে যাবে “আব্বাস কোন চ্যাটের বাল” এবং আস্তে করে নাসির মুখ বন্ধ করে চেহারা লুকিয়ে ঘুরবে। আব্বাস সাহেবের জন্য নাসিরের গান্ধা মুখটা যতটা না সমস্যা, তার চেয়ে বেশি সমস্যা গান্ধীবাদী বিএনপি।
বিএনপি কারো সাথে অন্যায় করবে না সিদ্ধান্ত নিয়েছে। বিরোধীদের সাথে হার্ডলাইনে যাবে না। অবশ্যই এপ্রিশিয়েটেড। এইটাই চেয়েছি। কিন্তু তাই বলে কি অন্যায়ের প্রতিবাদ করবে না? আগে যারা বিশ্বাস করত মির্জা আব্বাস চাঁদাবাজ না, তাদের বিশ্বাসেও এখন চিড় ধরবে। কারণ কী? কারণ তারা ভাববে—এই যে এত যে চাঁদাবাজ চাঁদাবাজ ডাকে, শক্ত কোনো প্রতিবাদ তো করে না। নিশ্চয়ই সমস্যা আছে। মির্জা আব্বাসের পক্ষ থেকে মামলা করে একজন বিএনপি নেতা বিএনপির শোকজ খেয়েছে। এসব কি অমনি অমনি? নিশ্চয় কোনো সমস্যা আছে।
ডাকসু নির্বাচনের সন্ধ্যার সময় আহনাফ তাহমিদ নামের এক শুয়োর ছড়ালো—মির্জা আব্বাস ডাকসু দখল করতে আসছে। পুরো অনলাইন জুড়ে মব হলো। আরে দুচির ভাই! ডাকসু তোদের কাছে জীবন-মরণ প্রশ্ন হতে পারে; মির্জা সেই ডাকসুতে মুতেও না। শুয়োর আজ পর্যন্ত সরি করে পোস্ট দেয়নি যে মির্জা আব্বাস ডাকসুতে যায়নি।
ওসমান হাদীকে মারল ওর বন্ধুবান্ধবরা। রোহিঙ্গা ঝুমা হসপিটালে গালাগালি করল আব্বাস সাহেবকে। আজ পর্যন্ত ও সরি বলেছে? বলেনি। নতুন হোগার বাল চুলকায় বেশি। এইটাই সমস্যা।
১২ তারিখ ভোটের দিন সন্ধ্যায় যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে মির্জা আব্বাসকে হারানোর চেষ্টা করছিল প্রশাসন, আব্বাস সাহেবের ওয়াইফ—যিনি উনার চিফ ইলেকশন এজেন্ট—কেন্দ্রে কেন্দ্রে ঘুরে প্রত্যেকটা ভোট বুঝে নিয়ে জয় ছিনিয়ে আসেন। ওরা ছড়ালো মিসেস আব্বাস ভোট কেন্দ্র দখল করতে গেছে। আরেহ শুয়োর, তুই বুঝিস একজন প্রার্থীর চিফ ইলেকশন এজেন্ট কী? সে সব জায়গায় যেতে পারে, শুধুমাত্র গোপন বুথ ছাড়া।
মির্জা আব্বাস ঢাকা সিটির প্রথম মেয়র, কয়েকবারের মন্ত্রী, ঢাকা ব্যাংকের মতো ব্যাংকের উদ্যোক্তা। উনার এসব ফুটপাতের টাকা খাওয়া লাগে না। এসব ছাগলচোর নাসিরের দরকার।
মির্জা আব্বাস, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্দালিব পার্থ, গয়েশ্বর চন্দ্র রায়দের এখন আর কোথাও দেখি না। এমন সব লোকদের দেখি যাদের আগে কোথাও দেখিনি। ১৫/১৬ বছর ধরে অনলাইনে বিএনপির পক্ষেই লিখি। মোটামুটি স্মৃতি থেকেই নেতাদের আমলনামা বলে দিতে পারি।
টিভি টকশোতে শামসুজ্জামান দুদু মানেই ছিল আগুন। পার্থ—পৃথিবীর যেকোনো দেশে রাজনীতি করলে সে দেশ ধন্য হতো। বাগ্মী, মেধাবী, অনেস্ট, সাহসী ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা—নৈতিকতার উপর স্থির। ডান-বামে দৌড়াদৌড়ি করেন নাই। ঢাকায় প্রোগ্রাম মানেই আমান উল্লাহ আমান, মির্জা আব্বাস, গয়েশ্বর।
বিরোধীদের কথা শুনে দলকে যদি কর্পোরেট অফিস বানাতে চান, বানান! অপারেশন ক্লিন হার্ট করে একবার কয়েক যুগ মারা খেয়েছেন। এবার মাঠের নেতা, তৃণমূলদের সাইড করে দিয়ে আবার কয়েক বছর মারা খাবেন। এবার ইলেকশন টকশো নেতা, বড় বড় পলিসি দেয়া নেতারা জেতায় আনেনি। এনেছে মাঠের জনবান্ধব নেতারা। তৃণমূল। ১১ ফেব্রুয়ারি সকাল থেকে যে পাশার দান সব উল্টে গিয়েছিল, অবদান এসব নেতাদের।
বিএনপি ক্ষমতার বাইরে গেলে যারা মন্ত্রী তাদের সমস্যা নেই। টাকা আছে, লবিং করে দেশের বাইরে চলে যাবে। এরপরের সারির নেতাদেরও সমস্যা নেই। দল ক্ষমতায় ছিল; টাকা হয়েছে, জায়গা-জমি হয়েছে এবং অতি অবশ্যই শরীরে চর্বি হয়েছে। জেলে গেলে, রিমান্ডে গেলে কিছুদিন সহ্য করতে পারবে।
আর আমরা যারা ঘরের খেয়ে অ্যাক্টিভিজম করি, রাত জাগতে জাগতে তো হাড্ডি বের হয়ে গেছে। টাকা-পয়সাও নেই। রিমান্ডের প্রথম মারটাই একেবারে হাড্ডিতে গিয়ে লাগবে।