বিএনপির সাম্প্রতিক শোক প্রস্তাবটি দেখে আমি ইতিবাচকভাবে চমকে গিয়েছিলাম। সেখানে কোনো রাজাকার বা আলবদরের নাম ছিল না; বরং মতিয়া চৌধুরী কিংবা রমেশ চন্দ্র সেনের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম অন্তর্ভুক্ত করে তারা এক দারুণ রাজনৈতিক শিষ্টাচার ও পরিপক্বতা দেখিয়েছে। এমনকি মুক্তিযুদ্ধের অন্যতম উপ-সর্বাধিনায়ক এবং আত্মসমর্পণ অনুষ্ঠানের সাক্ষী এ কে খন্দকারের নামও সেখানে ছিল—সব মিলিয়ে বেশ মার্জিত ও আধুনিক এক শোক প্রস্তাব।
কিন্তু বিপত্তিটা বাধালেন বিএনপির হুইপ নুরুল ইসলাম মনি। এই ‘বিশিষ্ট মাথামোটা’ নেতা মূল প্রস্তাব উত্থাপন হয়ে যাওয়ার পর আগ বাড়িয়ে রাজাকারদের নাম যুক্ত করার আহ্বান জানিয়ে নিজের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রমাণ করলেন। একেই বোধ হয় বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি! মজার বিষয় হলো, হুইপ সাহেব জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে আদৌ চেনেন কি না বা তাঁর সেই আইকনিক উক্তি—‘চলে আসুন ষোলোশহর’—এর কথা জানেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
নব্বই দশকের মাইন্ডসেটে আটকে থাকা এই মানুষগুলোকে নিয়ে আমি চরম হতাশ। তারা এখনো হয়তো ভাবছে এটা ২০০১ সাল চলছে। জামায়াত যে প্রতিনিয়ত বিএনপিকে রাজনৈতিকভাবে আক্রমণ করছে, কত নোংরামি আর তিক্ততার মধ্য দিয়ে জোট ভেঙে গেল—তারপরেও এই ‘রাজাকার তোষামোদী’ আর পুরনো প্রেম তাদের মন থেকে যাচ্ছে না কেন? নির্লজ্জ না হলে বারবার বাঁশ খেয়েও এভাবে তোষামোদি করা সম্ভব নয়।
তবে মুদ্রার উল্টো পিঠে ছাত্রদলের ইয়াং ব্লাড বা তরুণ প্রজন্ম আমাকে আশাবাদী করে তোলে। এই প্রজন্মটি টোটালি অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবিচল। নব্বই দশকের মাইন্ডসেটের এই শাসন আমরা আর বড়জোর কয়েক বছর দেখব। এবারের নির্বাচনই হয়তো অনেক পুরনো নেতার শেষ নির্বাচন। আমি খুব কাছ থেকে দেখেছি, একদল টগবগে তরুণ সরাসরি বিএনপির সাথে কাজ করছে। আগামী ১০ বছরে এই তরুণ নেতারাই বিএনপির ‘বাঘে’ পরিণত হবে।
আমি সেই বিএনপির অপেক্ষায় আছি—যে দলটি হবে প্রগতিশীল, পলিসি-ড্রিভেন এবং যা সবার সমান অধিকার নিশ্চিত করবে। আমি সেই বিএনপির পক্ষে আছি, যারা রাজাকারের অস্তিত্ব বিলীন করে দেবে এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করবে। যেদিন এই তরুণ জেনারেশন বিএনপিকে গাইড করবে, সেদিনই আমি দলটির ওপর বড় বাজিটা ধরব।