মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের এমন বহু বক্তব্য আছে যা সরাসরি তারেক রহমানের সিদ্ধান্তের বিপরীতে গিয়েছে। তাঁর এমন অনেক রাজনৈতিক অবস্থান ছিল যা বিএনপির সাধারণ নেতা-কর্মীদের মনে রক্তক্ষরণ ঘটিয়েছে। কিন্তু সেই মেজর হাফিজই আজ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন।
বিএনপি যে কখনো স্বৈরাচারী শাসন কায়েম করবে না কিংবা এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা রুদ্ধ করবে না—মেজর হাফিজের আজকের এই স্পিকার পদে আসীন হওয়াটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এটি দেশের রাজনীতিতে এক শক্তিশালী বার্তা দেয় যে, বিএনপিতে থেকেও আপনি তারেক রহমান কিংবা জিয়া পরিবারের সমালোচনা করার পরেও দলের নীতিনির্ধারক, মন্ত্রী, এমপি এমনকি স্পিকারও হতে পারবেন। মেজর হাফিজ আজ সেই উদার গণতান্ত্রিক সংস্কৃতির জীবন্ত উদাহরণ।
২০২৪ সালের সেই বিতর্কিত ডামি নির্বাচনের সময় ‘কিংস পার্টি’ ইস্যুতে যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, সেই মেজর হাফিজই আজ বাংলাদেশের স্পিকার। যাঁর নামের পাশে রাজনৈতিক বোদ্ধারা আজও ‘সংস্কারপন্থী’ ট্যাগ ব্যবহার করেন, যাকে একসময় ‘দ্বিতীয় বিএনপির মহাসচিব’ হিসেবে অভিহিত করা হতো—সেই হাফিজকেই আজ বিএনপি বাংলাদেশের স্পিকার হিসেবে মনোনীত করেছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ১২টি মামলা, ৪ বার কারাবাস, ৭ দিনের রিমান্ড এবং ভোলায় রক্তক্ষয়ী হামলার শিকার হতে হয়েছে এই বীর মুক্তিযোদ্ধাকে। ফ্যাসিস্ট শক্তি তাঁকে এভাবে নির্যাতন করেছে; আজ সেই হাফিজই বাংলাদেশের স্পিকার, আর তাঁর নির্যাতনকারীরা আজ ইতিহাসের আঁস্তাকুড়ে পলাতক।
শহীদ জিয়ার ঘনিষ্ঠ সহচর থেকে আজ বাংলাদেশ সরকারের স্পিকার—অভিনন্দন মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।