বিএনপির চিফ হুইপ সাহেব, আপনাকে বলছি। স্মৃতি খুব বেশি দূরে নেওয়ার প্রয়োজন নেই। তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিলে পুলিশের গুলিতে সরাসরি শহীদ হওয়া ছাত্রদল নেতা নূরে আলমের কথা কি আপনার মনে আছে? মনে কি পড়ে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির কথা, যাকে তুলে নিয়ে গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ক্রসফায়ার করে বুক ঝাঁঝরা করে দিয়েছিল পুলিশ?
এদের কথা আপনার মনে না পড়লেও একাত্তরে বাংলার মানুষের ওপর নৃশংসতা চালানো নরপশু আলবদর কমান্ডার নিজামী, মুজাহিদ আর রাজাকার সাঈদীর কথা আপনার মাথায় ঠিকই থাকে। আপনি কতটা নির্লজ্জ হলে গর্বের সাথে তাদের নামে শোক প্রস্তাব সংসদে তোলেন! আপনার কি একবারও বুকটা কাঁপল না?
এই তিন জানোয়ারের বদলে কি আপনি জনি, নূরে আলম কিংবা ওয়াসিমদের মতো হাজার হাজার বীরের নাম খুঁজে পেলেন না—যারা এই দেশের জন্য অকাতরে প্রাণ দিয়ে গেছে? রাজাকারের শোক প্রস্তাব আপনি ধুয়ে পানি খান, কিন্তু দেশের মানুষ জনি আর নূরে আলমদের বীরত্বের স্বীকৃতি চায়। জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিমের নাম আপনার মুখে আসে না, অথচ অবলীলায় রাজাকার-আলবদরদের নাম উচ্চারণ করেন।
আমি আজ পরিষ্কার উত্তর চাই—বিএনপি কি আসলে শহীদ জিয়ার আদর্শের বিএনপি, নাকি এটা কোনো ‘বৃহত্তর জামায়াত’? এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া জরুরি। বিএনপিকে ভোট দেয় এদেশের সুন্নিরা, হিন্দুরা আর আপামর মুক্তকামী মানুষ; অথচ আপনাদের ইফতারে বা অনুষ্ঠানে দাওয়াত পায় যারা বিএনপিকে ‘কাফের’ ফতোয়া দেয়, সেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফরা। ছি! লজ্জা!
ভোট নেবেন এক গ্রুপের, আর সার্ভিস দেবেন আরেক উগ্রপন্থী গ্রুপকে? এই দ্বিচারিতা আর কতকাল? স্বাধীনতার ঘোষকের দলকে আজ আপনারা রীতিমতো কলঙ্কিত করলেন। আমরা ভেবেছিলাম ২০০১ সালের সেই অন্ধকার বিএনপি আর ২০২৬ সালের বিএনপি এক নয়। কিন্তু আপনার এই ‘পাকামো’ দেখে মনে হচ্ছে—এরা আসলে একই গোয়ালের গরু।
এভাবে চলতে থাকলে এমন বস্তাপচা রাজনীতির কোনো প্রয়োজন নেই। প্রগতিশীল ও দেশপ্রেমিক কর্মীদের পিঠে ছুরি মেরে রাজাকারের তোষামোদি করার নাম যদি রাজনীতি হয়, তবে সেই রাজনীতি বর্জন করাই শ্রেয়।