রাজনৈতিক মুনাফিকি ও ‘পরিবর্তন’-এর স্বরলিপি: আরাম আর হারামের খেলা

হাসিনাকে ‘আপা’ আর মুজিবকে ‘আব্বা’ ডেকে বড় হওয়া, ছাত্রলীগের সাদ্দামকে ‘ভাই ভাই’ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলা হাসনাত আব্দুল্লাহর সংসদে গিয়ে চিৎকার করাটা সমর্থনযোগ্য। মুজিবকে ‘বাপ’ ডাকা সারজিস হয়ে গেছে বিরাট বিপ্লবী!

কিন্তু হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি চুপ্পুর সংসদে দাঁড়িয়ে আজ হাসিনাকেই ‘দুর্নীতিবাজ’ বলে বক্তব্য দেওয়া, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করে তিনি পালিয়েছেন বলে বয়ান দেওয়াটা হয়ে যাচ্ছে অসমর্থনযোগ্য! আবার হাসিনার কাছের মানুষ এবং তাঁরই নিয়োগ দেওয়া সেনাপ্রধান ওয়াকার যখন হাসিনার বিরুদ্ধে গিয়ে ইউনুসকে ১৭ মাস শেল্টার দিল, হাসনাত-নাহিদদের বাঁচাতে গোপালগঞ্জের ৫ জন মানুষকে পর্যন্ত গুলি করে মেরে ফেলল—সেটা ছিল সমর্থনযোগ্য। কিন্তু একই ওয়াকার যখন রাষ্ট্রপতির পক্ষে ছিল, সেটা ছিল অসমর্থনযোগ্য!

মানে সার্টিফিকেট প্রাপ্ত ছাত্রলীগের পণ্যগুলো—হাসিনার বিরুদ্ধেই আন্দোলন করা হাসনাত-সারজিসরা পরিবর্তনশীল হতে পারে; কিন্তু সেনাপ্রধান ও রাষ্ট্রপতি, যাদের নিয়োগদাতা হাসিনা নিজেই, তারা কখনই দেশের স্বার্থে পরিবর্তনশীল হতে পারে না! পরিবর্তনের ছোঁয়া কেবল হাসনাত-সারজিসের গায়ে লাগলে আরাম, আর দেশের স্বার্থে অন্যের গায়ে পরিবর্তনের ছোঁয়া লাগলে তা হয়ে যায় হারাম!

অর্থাৎ, আপনার স্বার্থ উদ্ধার করতে পারলে পাতলা পায়খানাও হয়ে যাচ্ছে ‘ঘন ডাল’, আর স্বার্থ উদ্ধার না করতে পারলে মামা হালিম হয়ে যাচ্ছে ‘পাতলা পায়খানা’! এই দ্বিচারিতা হচ্ছে মুনাফিকদের কাজ। জামাতিদের কোলে যারাই উঠেছে, তারাই সার্টিফাইড মুনাফিক। হাসনাত-সারজিসরা মনে করে জুলাই আন্দোলনে তাদের ‘বাপ’ হলো নতুন যুগের রাজনৈতিক মুনাফিক ‘দাদা’, যেমনটা হাসিনা মনে করত। এরাই নিচুজাতের পলিটিক্স করে এই দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে প্রাসঙ্গিক করে তুলবে এবং একদিন ধরা খাবে। তখন আবারও তারা মুজিবকে ‘আব্বা’ ডাকা শুরু করবে।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top