রাজনৈতিক কার্টেসি বা সৌজন্যবোধ কেবল শব্দ নয়, এটি একটি সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির ভিত্তি। সম্প্রতি শামীম হোসেন (Shameem Hossen) আমাকে জানিয়েছেন যে, একটি ফটোকার্ডে তাঁর যে বক্তব্যটি প্রচার হয়েছে তা সঠিক নয় এবং তাঁকে সেখানে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সত্য জানার পর নৈতিক দায়িত্ববোধ থেকেই আমি আমার পূর্ববর্তী পোস্টটি রিমুভ করে দিয়েছি।
আমার সেই পোস্টের মূল উদ্দেশ্য ছিল মানুষকে রাজনৈতিক সৌজন্যবোধে আগ্রহী করা। আমাদের মনে রাখা প্রয়োজন, প্রতিটি সংগঠনেরই নিজস্ব একটি সাংগঠনিক কাঠামো থাকে। ছাত্রদল তার নিজস্ব স্ট্রাকচার অনুযায়ী পরিচালিত হবে। আমরা অতীতে দেখেছি, ছাত্রলীগের মূল কালচারই ছিল ছাত্রদলের নেতৃত্বকে তাঁদের বয়স, চেহারা বা ব্যক্তিগত বিষয় নিয়ে নোংরা আক্রমণ করা এবং বাজেভাবে উপস্থাপন করা। অত্যন্ত দুঃখের বিষয় যে, সময়ের আবর্তে আজ অন্য একটি সংগঠন যেন সেই ‘ছাত্রলীগী’ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।
অথচ কোনো একটি সংগঠন কীভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করবে বা তাদের অভ্যন্তরীণ কাঠামো কেমন হবে—এটি একান্তই তাদের নিজস্ব ব্যাপার। ছাত্রদলের কাউকে কোনোদিন বলতে শুনবেন না যে, শিবিরের অমুক কিংবা ছাত্রশক্তির তমুক নেতা হলে ভালো হতো। কারণ, অন্য কোনো সংগঠনের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। তারা যে প্রক্রিয়ায় যাকেই নেতা হিসেবে নির্বাচন বা পদায়ন করুক না কেন, আমাদের একমাত্র মূখ্য চিন্তা থাকে—আমরা তাদের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারছি কি না।
পরিশেষে একটি কথাই বলতে চাই—রাজনীতি করতে এসেছেন, সুতরাং দয়া করে ‘ছাত্রলীগ’ হয়ে উঠবেন না। অন্যের সাংগঠনিক সিদ্ধান্ত এবং ব্যক্তিগত মর্যাদাকে সম্মান করতে শিখুন। অন্যকে সম্মান দিলেই কেবল নিজে সম্মান পাওয়ার যোগ্য হওয়া যায়। ছাত্রদলের যে আধুনিক ও সহনশীল প্রজন্ম গড়ে উঠছে, তারা এই সুস্থ ধারার রাজনীতিই চর্চা করবে—এটাই আমাদের প্রত্যাশা।