ব্যারিস্টার কায়সার কামাল ভাই কীভাবে ডেপুটি স্পিকার হলেন—এ নিয়ে কিছু আলোচনা দেখলাম। হাদী ব্যবসায়ীরা প্রচুর আবেগ ঢেলে লেখালেখি করেছে। কিন্তু শহীদ ওসমান হাদী কেন শুটার ফয়সালকে তাঁর এতটা কাছাকাছি স্থান করে দিলেন, ফয়সাল কীভাবে ইনকিলাব মঞ্চে এক্সেস পেল এবং নির্বাচনী প্রচারণায় নিয়মিত স্থান করে নিল—এই আলোচনা অবশ্য তাঁদের করতে দেখা যায় না।
সংগঠনের ফান্ডে কিছু টাকা দেওয়ার বিনিময়ে যদি পতিত অপশক্তির দোসররা এতটা কাছাকাছি জায়গা করে নিতে পারে, তাহলে এমন ঘটনা সামনে আরও ঘটতে পারে। বিএনপিকে মোকাবিলা করতে অনেকেই চিহ্নিত এসব দোসরদের তাঁদের নিকটে জায়গা করে দিয়েছে। তাঁদের নিরাপত্তার স্বার্থেই এই আলোচনাগুলো হওয়া প্রয়োজন।
হাদী কি তাঁর হত্যাকারীদের অতীত সম্পর্কে কিছুই জানতেন না? নিজের চারপাশে দোসরদের রেখেই অন্যদিকে কি শাউয়া-মাউয়া ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন? তাঁর আশেপাশের অন্য কেউও কি বিষয়গুলো জানতেন না? হাদী কেন তাঁর হত্যাকারীদের এতটা কাছাকাছি জায়গা করে দিয়েছিলেন, এই প্রশ্নের সমাধান করাটা ভবিষ্যৎ নিরাপত্তার জন্যই জরুরি।