“বিএনপি ডানের বাম এবং বামের ডান, অর্থাৎ একটি মধ্যপন্থার রাজনৈতিক সংগঠন।” — দেশনেত্রী বেগম খালেদা জিয়া

“বিএনপি ডানের বাম এবং বামের ডান, অর্থাৎ একটি মধ্যপন্থার রাজনৈতিক সংগঠন।” — দেশনেত্রী বেগম খালেদা জিয়া

তার মানে এই নয় যে, এখানে গুপ্ত ফার-রাইট জামায়াত কিংবা ফার-লেফট জাসদ (ইনু), ওয়ার্কার্স পার্টি (মেনন) কিংবা ফ্যাসিস্ট জামানায় নিরপেক্ষতার ভান ধরে থাকা কমিউনিস্টদের আমরা জায়গা করে দেব। হাসিনা পলায়নের পর আমাদের টোটাল ফোকাস চলে যায় অপপ্রচার এবং প্রপাগান্ডা ছড়ানো ফার-রাইট জামায়াত-শিবিরের দিকে। এই সুযোগে বাম সম্প্রদায়ের কিছু সুশীল জামায়াতের বিরুদ্ধে লিখে আমাদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করে। রাতারাতি আমাদের কিছু সিনিয়র নেতাদের সাথে মিটিংয়ের নামে সেলফি তুলে ‘ডাবল বিএনপি’ হতে থাকে।

আমাদের ভুল হয়েছে ‘শত্রুর শত্রু বন্ধু হয়’—এই নীতিতে বিশ্বাস করে। এভাবে আমরা আগেও ধরা খেয়েছি; যেমন: পিনাকী, ইলিয়াস, মাহমুদুর রহমান গং। আল্লাহ না করুন, কালকে যদি বিএনপি কোনো চ্যালেঞ্জিং পজিশনে চলে আসে, তাহলে এই ফার-লেফট গ্রুপ রাতারাতি বিএনপি ছেড়ে সুশীলের কোর্তা-পায়জামা গায়ে পরিধান করবে। এরা রাজনৈতিকভাবে পরজীবী। ওরা মনে করেছিল ওদের এক্সপোজ করা হবে না; তাই ওরাই আমাদের সারাদিন ‘রাজাকার জামায়াত-শিবির’ নিয়ে ব্যস্ত রাখতে চায়। ওরে পাগলা, তোরা চালাক হতে পারিস কিন্তু রাজনীতিতে জাতীয়তাবাদী শক্তির কাছে বাচ্চা শিশু।

এরাই আমাদের বিভিন্ন অনলাইন গ্রুপ এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের মাঝে দ্বন্দ্ব-ঝামেলা তৈরি করে তা জিইয়ে রাখার চেষ্টা করে। এই গুপ্ত ফার-লেফট এবং ফার-রাইট গ্রুপের সদস্যরা হাসিনার আমলে কোনো মামলা খায়নি, ফ্যাসিস্ট জামানায় দল বা অঙ্গসংগঠনের কারও জামিন বা পলাতক থাকা অবস্থায় রুজির ব্যবস্থা করেনি, দলীয় কোনো মিটিং কিংবা মানববন্ধনেও অংশগ্রহণ করেনি, হাসিনার পুলিশের ধাওয়া খায়নি, জাতীয়তাবাদী ঘরনার কোনো অনলাইন কমিউনিটিকে প্রমোট বা অন্য কোনোভাবে সহযোগিতাও করেনি। কিন্তু এখন আপনার-আমার চেয়ে ডাবল বিএনপি! দেখবেন এসব লিখলে উল্টো আমাদের কমেন্টে এসে বাজে গালাগাল করবে, আমাদের নামে বিষোদগার করবে। ওহে বৎস ধীরে, আমরা ১৭ বছর ধরে নির্যাতিত হতে হতে ওসব আমাদের সয়ে গেছে।

Zia Cyber Force-ZCF, Bangladesh Jatiotabadi Cyber User Dol (BNCUP), GBC ARMY, Nationalist Cyber Party-NCP, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল (বিএনপি), জিয়া সাইবার ফোর্স B Force, Army Of Light এবং জাতীয়তাবাদী সকল Individual Activists আমরা সবাই ভাই ভাই। একটা পরিবারে দ্বন্দ্ব থাকে, ভুল বোঝাবুঝি থাকে; কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো এলিট সম্প্রদায়ের সদস্য না; আমাদের অধিকাংশ সাধারণ পরিবারে বেড়ে ওঠা জাতীয়তাবাদের ধারক এবং বাহক। আমরা যদি নিজেদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব দূর করতে না পারি, তাহলে গুপ্ত ফার-রাইট এবং ফার-লেফট গ্রুপ সুযোগ নেবে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।

সবার আগে বাংলাদেশ। জিয়ার সৈনিক এক হও। জনাব তারেক রহমান জিন্দাবাদ।

বিঃদ্রঃ- এই পোস্টে কারও নাম উল্লেখ করা হয়নি। যদি কেউ হাউমাউ করে ওঠে, তবে বুঝে নিতে হবে গুপ্তদের আঁতে ঘা লেগেছে।

 

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top