দেশের স্বার্থে রাজনীতিতে এমন অনেক উচিত কথা আছে, যেগুলো নিয়ে আমাদের লেখা উচিত! কিন্তু অধিকাংশ লোভী ব্যক্তিত্ব নিজেকে নিরাপদ রাখতে আর দলীয়ভাবে অবৈধ সুবিধা ভোগ করতেই এসব এড়িয়ে চলেন। আমি লিখি এবং বেঁচে থাকলে লিখতে থাকব ইনশাআল্লাহ। আর এসব লিখতে গিয়ে আওয়ামী লীগ, জামায়াত-শিবির, এনসিপি এবং নিজের দলের বিশাল একটা সুবিধাভোগী অংশের চক্ষুশূল হয়ে গেছি। এতসবের পরেও আলহামদুলিল্লাহ—নীতির প্রশ্নে নিজের কাজে নিজে আত্মতুষ্টিতে আছি।
আমরা আজকাল প্রায় সবাই বলি, “সবার আগে বাংলাদেশ”; কিন্তু বাস্তবে তার প্রতিফলন কমই দৃশ্যমান। তবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ বেশ কয়েকজন এমন ব্যক্তিত্ব আছেন যে, তাঁরা আসলেই ব্যতিক্রম। আর আমাদের আশা এখানেই।
প্রধানমন্ত্রীর আশেপাশে যে একটা অদৃশ্য সিন্ডিকেট তৈরি হয়েছে জনাব মাহাদী আমীনের নেতৃত্বে, আমাদের উচিত সবাইকে এই বিষয়ে এখনই সোচ্চার হওয়া; এবং সেটি দল ও দেশের বৃহত্তর স্বার্থে। আর প্রধানমন্ত্রীকে অনুরোধ করব—প্লিজ, আপনার আশেপাশের ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন। আজকে যাঁদের আপনার কাছাকাছি সারাক্ষণ দেখি, তাঁদের অধিকাংশ মানুষকেই আমরা ৫ই আগস্টের আগে চিনতামই না। আল্লাহ না করুন, আপনার কোনো বিপদ দেখলে এই ব্যক্তিরা আকাশে ফ্লাই করতে দুইবার চিন্তা করবেন না। কারণ, এদের শিকড় এখনো ইউরোপ-আমেরিকায়।