নির্বাচনে মাত্র ৩ ভোটে হারলেও, সেই এলাকার মানুষের জন্যই ১৫০০+ ফ্যামিলি কার্ড! প্রতিহিংসার রাজনীতিকে পেছনে ফেলে এভাবেই কি সর্বজনীন নেতা হয়ে উঠছেন তারেক রহমান?
গতকাল ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এক অভাবনীয় দৃশ্য দেখল বাংলাদেশ। গত ১২ তারিখের নির্বাচনে যে ভোটকেন্দ্রে তিনি পরাজিত হয়েছিলেন, সেখানেই বিলিয়ে দিলেন ১৫০০-এর বেশি ফ্যামিলি কার্ড। কার্ড পেয়ে এক অসহায় নারী এতটাই আবেগাপ্লুত ও উচ্ছ্বসিত হয়ে পড়েন যে, তাঁর মুখ থেকে ‘জয় বাংলা’ স্লোগান বেরিয়ে আসে! এটাই তো সত্যিকারের ঐক্যের রাজনীতি।
সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কী জানেন? বাংলাদেশের ইতিহাসে এমন একটি যুগোপযোগী উদ্যোগ নেওয়ার পরও, ফ্যামিলি কার্ডের কোথাও জিয়া পরিবারের কোনো সদস্যের ছবি নেই! কোনো আত্মপ্রচার নয়, শুধু খাঁটি জনসেবা। বিএনপি চেয়ারম্যানের গণ্ডি পেরিয়ে তারেক রহমান আজ এক মহাযাত্রায় অগ্রসর হচ্ছেন। তিনি হাঁটছেন শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো দেশের সর্বজনীন নেতা হওয়ার পথে।
ইতিহাস সাক্ষী! শহীদ জিয়ার মৃত্যুর পর সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন বা মিজানুর রহমান চৌধুরীর মতো ভিন্নমতের নেতারাও তাঁর প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। যাঁরা সকাল-সন্ধ্যা বেগম জিয়ার সমালোচনা করতেন, তাঁরাও তাঁর মৃত্যুর পর কফিন কাঁধে নিতে বাধ্য হয়েছিলেন। যাদের শহীদ জিয়া বা বেগম জিয়ার সর্বজনীন রাজনীতি দেখার সুযোগ হয়নি, তারা তারেক রহমানের এই রাজনৈতিক প্রজ্ঞা দেখে নিতে পারেন। চোখ-কান খোলা রাখুন, হয়তো আপনিও নিজের অজান্তেই এক অজানা ইতিহাসের মাইলফলকের সাক্ষী হতে যাচ্ছেন!