নওশাদ জমির: বিএনপির রাজনীতিতে মেধা ও আনুগত্যের এক নতুন ধ্রুবতারা

গত ১২ তারিখের হয়ে যাওয়া নির্বাচনে বিএনপির কিছু নেতা নিজের দক্ষতায় জয়ী হয়েছেন; তাঁদের মধ্যে অন্যতম এই ব্যারিস্টার নওশাদ জমির। এই নওশাদ জমিরকে পরাজিত করার জন্য স্বয়ং দলের একটি অংশের ষড়যন্ত্র সক্রিয় ছিল। শুধুমাত্র নিজের যোগ্যতা আর তাঁর পিতার দীর্ঘদিনের রাজনৈতিক লিগ্যাসির কারণে নওশাদ জমিরকে ঢাকা-১১ এর এম এ কাইউমের পরিণতি বরণ করতে হয়নি।

১-১১ এর সেই দুঃসময়ে যখন বিএনপির অনেক বর্ষীয়ান নেতাও নিজেদের গুটিয়ে নিয়েছিলেন, তখন মৃত্যু-উপত্যকায় দাঁড়িয়ে তারেক রহমানের পক্ষে আইনি লড়াই করেছেন এই ব্যারিস্টার নওশাদ জমির। বাংলাদেশে সম্ভবত দুজন মানুষের নামের পাশে আইভি লীগের মতো বিশ্বখ্যাতি জড়িয়ে আছে, তাঁদের মধ্যেও একজন এই ব্যারিস্টার নওশাদ জমির। তারেক রহমানের এই সরকারে ব্যারিস্টার নওশাদ জমিরকে পাওয়ার খুব আকাঙ্ক্ষা আমার ছিল; আমি আশাহত হয়েছি, তবে স্বপ্ন থেকে বিচ্যুত হইনি।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যকর কমিটির উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। যেখানে ছিলেন তারেক রহমান, মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ, আমির খসরু, সালাউদ্দিন আহমেদের মতো বর্ষীয়ান রাজনীতিবিদরা। তবে এই বৈঠকে আরও একজন উপস্থিত ছিলেন—সম্ভবত বিএনপির তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে একমাত্র তিনিই ওই বৈঠকে ছিলেন।

অভিনন্দন নওশাদ জমির। বেগম খালেদা জিয়ার ছিলেন জমির উদ্দিন সরকার, যিনি সব পার্লামেন্টে বেগম খালেদা জিয়ার পাশে বসতেন; আপনিও ইতিমধ্যে তারেক রহমানের ‘নওশাদ জমির’ হয়ে ওঠার মহাযাত্রার দিকে হাঁটছেন…।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top