আমেরিকা যেভাবে শুধুমাত্র ডলার ছাপিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হয়ে গেল, ঠিক সেভাবেই একটা দল বিএনপিকে—তাদের তরুণ প্রজন্মকে ব্যবহার করে বুলি করে নিজেদের শক্তিশালী করছে। বিএনপির প্রতিটা নেতাকর্মী ভয়ে থাকে—যদি তারা আমাকে খারাপ বলে! বিএনপিকে যারা ব্যবহার শেখাতে চায় তাদের ব্যবহারটা কেমন দেখেন?
এরা প্রকাশ্যে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে গালিগালাজ করে, বুলি করে। কাকে করেনি? মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় কিংবা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। বিএনপি চোখ তুলে তাকালে এরা হুড়োহুড়ি করতে করতে ক্যামেরা তুলে জাতির কাছে বিচার চায়। বিএনপি ভয় পায়। কাকে ভয় পায়?
বিএনপির প্রতিটা কর্মী এখন জনগণের সাথে মিলে থাকতে চায়। জনগণের বিরাগভাজন হতে ভয় পায়। এদের এরকম আচরণ করার একটা কারণ আছে। এটা একটা মনস্তাত্ত্বিক লড়াই। এ লড়াই রাজপথে হয় না, হয় মানুষের মনে মনে।
রাজনীতিতে আজীবনই পেশিশক্তি সবচেয়ে বড় হাতিয়ার। বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, তাহলে ইসলাম ধর্মের বাণী পুরো দুনিয়ায় পৌঁছাত না। নবী (সা.) যদি ইসলাম ধর্মে বেয়াদবি করার শাস্তি দেওয়াটা না দেখিয়ে যেতেন, তাহলে হয়তো ভাবতাম—এরা পোলাপাইন মানুষ! সময় দিতে হবে, বোঝাতে হবে।
এরা পোলাপাইন না, এদের মনে বুড়োদের আত্মা। এরা প্রথমে লাঠি দিয়ে বাড়ি মারবে; তারপর এদের মারতে আসলে বলবে—বুড়ো মানুষকে মারতে এসেছিস? অনেকটা পরাশক্তির মতো। ইরানে বোমা মারবে, তারপর বারবার বলবে—যুদ্ধবিরতি চাই, যুদ্ধবিরতি চাই।
প্রথম বর্ষে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শুরু করি, তখন আমরা গেঞ্জি বানিয়েছিলাম। গেঞ্জির পেছনে লেখা ছিল— “Keep Guns for Roses!”
শালেহ আকরাম সম্রাট ঢালী
এইজন্যই এত গুনি না। সময়ের যে প্রয়োজন ছিল, সেই প্রয়োজনে দাঁড়িয়েছি; বেইমানি করিনি কখনো মানুষের আকাঙ্ক্ষার সাথে। আর চাওয়া-পাওয়া শুধু আল্লাহর কাছে। দিলেও শুকরিয়া, না দিলেও শুকরিয়া। বুলেটের ভয়ে পালাইনি, আর কারো বুলিংয়ের ভয়ে পালাব? সরি! ভুল টার্গেট।
সুশীলদের নিয়ে কথা নেই। হলের বাচ্চা পোলাপান পর্যন্ত অনেকে লেলিয়ে দিত বুলি করতে, বটবাহিনীর সাথে তাল মিলিয়ে। ডাকসুর পরেই দেখেছি সেসব। ৫ তারিখের পরে আসা হল ছাত্রদলের কর্মী ঠিক করে দেবে আমি কী বলব না বলব! কিছু বলিনি, শুধু নোট নিয়েছি। কারণ সময় হলো সবচেয়ে বড় শিক্ষক। কাকে যে কী শেখায়! কোথায় ঠেকায়! এইটাই দেখতে চেয়েছিলাম।
সর্বোপরি, মানসিকভাবে সবসময় বিজয়ীদের কাতারে দাঁড়াই। যারা সত্যের পক্ষে, তারাই বিজয়ী। মিথ্যার সাময়িক জয়কে আমি বিজয়ীর মুকুটে দেখতে নারাজ।
Keep guns for the roses.