দেশে প্রথমবারের মতো মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা ভাতা পেতে যাচ্ছেন। এই ভাতাগুলো যারা পাবে, তাদের অধিকাংশই গত ১২ তারিখের নির্বাচনের আগে বিএনপির ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে তুমুল হাসিঠাট্টা করেছিল। আজকের অনুষ্ঠানে চরমোনাই পীরের উপস্থিতিই প্রমাণ করেছে—এসব ভাতা কারা পাচ্ছে। তারপরও মানুষের আঙুল থেকে ভোটের কালি মোছার আগেই তারেক রহমান তার ইশতেহার পালন করেছেন।
ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের জন্য ফ্রি স্টারলিংক সার্ভিস চালু করেছে তারেক রহমানের সরকার।
আন্তর্জাতিক বাজারের অর্ধেক দামে রাশিয়া থেকে ১ লক্ষ ২৫ হাজার টন তেল আমদানি করবে সরকার, লাগবে না জাহাজ ভাড়ার খরচও। এটা বিএনপি সরকারের কূটনৈতিক সফলতা; এটা আন্তর্জাতিক বিশ্বে তারেক রহমানের শক্তির প্রতিফলন।
এগুলো নিয়ে যাকাতের টাকা খাওয়া পেইড অ্যাক্টিভিস্টদের কোনো হাঁকডাক নেই, যুগলবন্দী কলাম নেই। কিন্তু একই কাজ যদি ইউনূস সরকারের আমলে হতো, তাহলে এসব পেইড অ্যাক্টিভিস্টদের কারণে ফেসবুকে ঢোকাই দায় হয়ে যেত। এত কিছু করলেন তারেক রহমান, সেটা নিয়ে এদের মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতাবোধ নেই; অথচ তাদের ভাষায় তিনি ‘ইঞ্জিনিয়ারিং প্রধানমন্ত্রী’। সেই তারেক রহমানের ত্রাণ তহবিলের দান-খয়রাত খাওয়ার জন্য এই পেইড অ্যাক্টিভিস্টরা হাহাকার-আহাজারি করছে।
মানুষের যাকাতের টাকা লুটপাট করতে করতে এরা জিহ্বা বড় করে ফেলেছে, তাই সব জায়গায় এই জিহ্বা দিয়ে চেটেপুটে খেতে চায়। এজন্যই কোনো এক মনীষী বলে গিয়েছেন—”ছোটলোক সবসময়ই ছোটলোক থাকে, এদের যত চেষ্টাই করেন আপনি বড়লোক বানাতে পারবেন না।” একঝাঁক নির্লজ্জ বেহায়াদের খপ্পরে পড়ে গেছে প্রিয় বাংলাদেশ; আল্লাহ রক্ষা করুন…