১। জিয়াউর রহমান বলেছিলেন, “I will make politics difficult for politicians!”। তারেক রহমান ক্ষমতায় এসেই বাবার পথেই হাঁটছেন; তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এতে তাঁর নিজের দলের নেতা-কর্মীরাই বেশি মুশকিলে পড়ে যাচ্ছেন। কারণ, তাঁরা সম্ভবত ক্ষমতায় আসার পর এই ডিফিকাল্ট সিচুয়েশন (কঠিন পরিস্থিতি) আশা করেননি।
২। ১৭ বছর ধরে বঞ্চিত নেতা-কর্মী, সবাই সরকারে যেতে চান অথবা কোনো না কোনোভাবে মূল্যায়ন চান; এই চাওয়াটা হতাশাজনক। সরকার গঠিত হয়েছে এক মাসও হয়নি, তারেক রহমান শক্ত হাতে দল ও দেশ চালানোর জন্য খুব অল্প সময়েই অনেক কার্যকর পদক্ষেপ নিয়েছেন। দেশ ভালো চলছে, মানুষ খুশি; কিন্তু বেজার কেবল বিএনপির কর্মীরা। তাঁরা এক মাসেই রাজ্যের সকল হতাশা নিয়ে বসে আছেন। এটি দুঃখজনক।
৩। তারেক রহমানের টার্গেট হলো কীভাবে পরবর্তীবারও মানুষের মন জয় করে সরকার গঠন করা যায়। আমি নিশ্চিত, যেভাবে তিনি দেশ চালাচ্ছেন তাতে আশা করি তিনি সফলকাম হবেন। এই যাত্রায় তিনি তাঁর শত্রুদের ও প্রতিপক্ষদেরও কাছাকাছি রাখবার চেষ্টা করছেন, আবার দলীয় নেতা-কর্মীদেরও রাখছেন প্রচুর স্ক্রুটিনির (তদারকি) ভেতরে। তিনি জানেন—সুযোগ দিলেই আবদার, তদবির, নিয়োগ ও বদলি বাণিজ্যের পসরা সাজিয়ে বসবে নেতা-কর্মীরা। এসব শক্ত হাতে সামলানোই এখন সম্ভবত তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। দেশ ঠিকমতো চালাতে গেলে দল খুশি থাকে না, আবার দলকে খুশি রাখতে গেলে দেশ ঠিকমতো চালানো যাবে না—এটি একটি কঠিন প্যারাডক্স। এই প্যারাডক্সের সমাধান কী?