পাবনা পৌর বিএনপির মোঃ রওশন আলী। চাঁদপুর ছাত্রদলের শফিকুল ইসলাম। কুড়িগ্রাম যুবদলের আশরাফুল ইসলাম। নাটোর কৃষকদলের আব্দুল কুদ্দুস। গাজীপুর শ্রমিকদলের সাইদুল ইসলাম। লালমনিরহাটের স্বেচ্ছাসেবক দলের মোবারক হোসেন। নোয়াখালী মহিলা দলের নাসিমা বেগম।
উপরের এই মানুষগুলোর একজনও এই দুনিয়াতে এই মুহূর্তে নেই। উনাদের সবাই শহীদ হয়েছিলেন ২০১৩-১৪ সালে। তখন আজকের মতো মিডিয়া হাইপ বা সোশ্যাল মিডিয়া হাইপ ছিল না বলে এই নামগুলো অতলে হারিয়ে গেছে!
ভোটের অধিকার আদায়ের দাবিতে বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে ২০১৩-১৪ সাল থেকে এভাবেই মূল দল হিসেবে বিএনপি এবং তার সহযোগী অঙ্গ-সংগঠনগুলোর শহীদদের এই তালিকা ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত এসে ২,২৭৬ জন হয়েছিল! গুম হয়ে এখনো ফিরে আসেনি আরও ১৫৩ জন বিএনপি নেতা-কর্মী!
আজ সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে—বিএনপি দেশের রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। অথচ এই দীর্ঘ প্রতীক্ষার পথটি এত সহজ ছিল না। তৃণমূল বিএনপির কর্মী থেকে শুরু করে দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারাতে হয়েছে এই দুর্গম পথের বাঁকে বাঁকে।
এই স্যাক্রিফাইসগুলো স্মরণ রাখবেন বিএনপির ভাইয়েরা—মাঝে মধ্যে শহীদের পরিবারগুলোকে দেখে আইসেন বিএনপির সাংসদসহ সরকার সংশ্লিষ্টরা! আল্লাহর ওয়াস্তে কোনো অনৈতিক কাজ বা দুর্নীতি করার আগে একবার হলেও চিন্তায় রাখবেন: জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে আপনাদের রাষ্ট্রীয় চেয়ারে বসবার সুযোগ করে দিতে গিয়ে বিএনপির বহু ঘরের চেয়ারগুলো আজ আপনজন শূন্য হয়ে গিয়েছে।