২০০১-০৬ আমলে বিএনপিতে হাওয়া ভবন সিন্ডিকেট চালু ছিল। এইটাকে অনেকে তারেক রহমানের সিন্ডিকেট হিসেবেই চেনেন। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই হাওয়া ভবন থেকে আসত। আজকের অনেক সিনিয়র নেতাও এই হাওয়া ভবন সিন্ডিকেটের অন্তর্ভুক্ত ছিলেন। ১/১১-এর পরে অনেকে তারেক রহমান থেকে তো মুখ ফিরিয়ে নেনই, সাথে বিএনপিকে সংস্কার করতেও উঠেপড়ে লেগেছিলেন। যাই হোক, সেই আলাপ বাদ দিই।
বিএনপিতে এখনো দুইটা সিন্ডিকেট সক্রিয়। একটা হলো ‘ওল্ড গার্ডস’, যারা একসময় খালেদা জিয়ার সাথে রাজনীতি করতেন এবং বিএনপির বর্তমান সিনিয়র নেতৃত্ব। আরেকটা হলো ‘খলিফা’ সিন্ডিকেট। খলিফা বললাম কারণ এরা হলো দলের সুপ্রিম লিডারের আস্থাভাজন সব ব্যক্তিত্ব। এই সিন্ডিকেটের দুইটা সাব-সিন্ডিকেটও আছে বা বলতে পারেন অ্যাসোসিয়েট সিন্ডিকেট। একটা হলো লন্ডনী সিন্ডিকেট (যারা এত বছর লন্ডনে ছিলেন এবং এখন দলের অনেক বড় হর্তাকর্তা) এবং আরেকটা হলো ওই ভিন্টেজ হাওয়া ভবন সিন্ডিকেটের একটা অংশ। গিয়াস মামুন এখন অনেকটাই পর্দার আড়ালে থাকেন; কিন্তু তিনি যে নেই তা না, আছেন।
এরা অভ্যন্তরীণভাবে একে অপরের সাথে গ্যাঞ্জামে লিপ্ত থাকে, অনেকটা স্নায়ুযুদ্ধের মতো। আর এদের সমর্থকরা প্রকাশ্যেই মাঠে এবং অনলাইনে বিবাদে জড়ায়। আওয়ামী লীগ কিংবা জামায়াতে এই জিনিসটা নেই। আমব্রেলা পার্টি হওয়ায় বিএনপির এই দ্বন্দ্বগুলো প্রকাশ্যে চলে আসে প্রতিবার। যেটা একদিক দিয়ে দৃষ্টিকটু হলেও দলকে ব্যালেন্স করার জন্য ভালো।
যাই হোক, আপনাদের একটা উদাহরণ দেই। মঞ্জুরুল আহসান মুন্সী খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন। উনি এই ওল্ড গার্ডদের অন্যতম ম্যান-ও। উনার নির্বাচনী আইনি লড়াইয়ের সময় কেন বিএনপির একটা বড় অংশ চুপ ছিল, সেটা কি কখনো ভেবে দেখেছেন? কুমিল্লার আরেক বড় নেতা কায়কোবাদও ওল্ড গার্ডদের মধ্যে অন্যতম এবং প্রভাবশালী নেতা। অনলাইনে কায়কোবাদ হেরে যেতে পারে—এমন ন্যারেটিভ প্রথম কোন অনলাইন অ্যাক্টিভিস্টের অ্যাকাউন্ট থেকে এসেছিল? সে কার সাথে কানেক্টেড, তার অ্যাফিলিয়েশন কী—এগুলো বের করেছেন?
খলিফা সিন্ডিকেটের নেতাদের একটা বৈশিষ্ট্য আছে। এরা সব জায়গায় হাত দিয়ে নিজেদের লোক বসিয়ে ওই জায়গার রাজনীতিটাকে কলুষিত করে ফেলেন। আপনাদের কয়েকটা জায়গার নাম বলি—ঢাকা উত্তর, বগুড়া, চট্টগ্রাম বিভাগ, যশোর, খুলনা এবং শরীয়তপুর। যারা বিএনপির রাজনীতি করেন, তারা নিশ্চয়ই জায়গাগুলোর নাম দেখে বুঝে গেছেন খলিফা কারা।
ওল্ড গার্ডরাও কিছু অপরাজনীতি করেছে ইন্টেরিম আমলে। সেই আলাপে না যাই। এগুলোর রিপারকাশন হচ্ছে অনেকের মন্ত্রণালয় না পাওয়া। নির্বাচনের পরেই খলিফারা সব হাতে নিয়ে নিতে চেয়েছিল। কিন্তু চেয়ারম্যান যেহেতু ব্যালেন্স করে চলেন, তাই পুরোটা নিতে পারেনি। এখনো অনেক যোগ্য মানুষ সরকারের পদে যেতে পারেননি এই খলিফাদের কারণেই।
বিএনপির সবচেয়ে বড় শত্রু বিএনপি নিজে। যারা নিজেদের শক্তিশালী করার জন্য পতিত ফ্যাসিবাদী এবং গুপ্তদের নিজেদের দলে নেয়, তারা হয়তো জানে না সময় আসলে তাদের উল্টো করে ঝুলিয়ে এই ক্রিমিনালগুলো চলে যাবে। তখন না হবে ঘরের, না হবে ঘাটের।