ওয়াসিমের নাম ভুলে যায়, মনে পড়লেও তা তালিকার দুই-তিন নম্বরে চলে যায়। সত্যি বলতে, আমি জানি না বিএনপি আসলে কী চাচ্ছে বা তারা কেমন রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চাচ্ছে। আদৌ এই দেশের মানুষ সেই পরিবর্তন গ্রহণ করবে কি না, তা-ও অনিশ্চিত।
ফ্যাসিবাদী আমলে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করা, হ্যান্ডকাফ হাতে তর্জনী উঁচিয়ে “হাসিনা তুই স্বৈরাচার” বলা কিংবা “পুলিশ-বিজিবি-র্যাব-সেনাবাহিনী ছাড়া রাস্তায় লীগ টিকতে পারলে হাতে চুড়ি পরব” বলা নয়নরাও আজ এলাকার নম্র-ভদ্র ছেলে হিসেবে নিজেকে গড়ে তুলতে চাচ্ছে। জানি না তারেক রহমান কেমন রাজনৈতিক পরিবর্তন আনতে চাচ্ছেন। দলের এই অসম্ভব রকমের চুপ হয়ে যাওয়ার কারণও আমি খুঁজে পাচ্ছি না।
মানুষের ভেতরে রাগ, ক্ষোভ, ব্যথা, প্রতারণা আর কষ্টের আগুন দীর্ঘদিন জ্বলতে জ্বলতে একসময়ে গিয়ে হয়তো কারো প্রতি কোনো অভিযোগ বা অভিলাষ থাকে না; মানুষ বোধ হয় তখনই এমন নিশ্চুপ হয়ে যায়। বিএনপিকে রিপ্রেজেন্ট করব কী, সত্যি বলতে তারেক রহমান এখন এতটাই আনপ্রেডিক্টেবল যে আমি নিজেই সব বুঝে উঠতে পারছি না।