তারেক রহমানকে এরশাদের সময়ে বাসায় ঢুকে লে. কর্নেল আব্দুর রশিদ এভাবে পিটিয়ে ফেলে রেখে গিয়েছিল! এই ঘটনার কথা কয়জন জানেন? যাই হোক, উনি এভাবে নির্যাতনের শিকার হয়েছেন তখন থেকেই।
উনি কিন্তু প্রচণ্ড মেধার জোরেই ঢাকা ভার্সিটির ল’ (Law)-এর মতো সাবজেক্টে চান্স পেয়েছিলেন। পরবর্তীতে ট্রান্সফার করে আইআর (IR)-এ ভর্তি হন। থাকতেন সলিমুল্লাহ হলে। বাবা ঘাতকের গুলিতে প্রাণ দিয়েছেন কয়েক বছর হলো; মা ব্যস্ত রাজপথে দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনতে। এর মধ্যেই বিভিন্নভাবে এরশাদ মা খালেদা জিয়াকে হুমকি দিতেন, সন্তানদের জীবন নিয়ে হুমকি দিতেন। তার ফাঁকেই একদিন বাসায় কর্নেল পাঠিয়ে নির্যাতন করেন।
এভাবেই রাজনৈতিক অস্থিরতা, দমন-পীড়ন, সন্তানের ওপর নির্যাতন, বাসায় আরেকটি ছোট ছেলে—সব মিলিয়ে খালেদা জিয়া তাঁর বড় সন্তানকে আর পড়াশোনা শেষ করতে ভার্সিটিতে পাঠাননি।
আজ জামায়াতে ইসলামী তাদের অফিশিয়াল পেজ থেকে এই ছবি প্রকাশ করে যে নোংরামি আর ছোট মনের পরিচয় দিল, তার সাথে শুধু হাসিনার খালেদা জিয়াকে আজীবন বলে আসা “এইট পাস”-এর নোংরামির তুলনা চলে। অথচ খালেদা জিয়া কিন্তু মেট্রিক পাস, স্কুলের খাতায় নামও আছে। এই “মেট্রিক পাস মা”-ই আপনাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন! আর প্রতিদানে তাঁর সন্তানকে তাচ্ছিল্য করছেন! অথচ এই ‘ইন্টার পাস’ নেতার কাছেই লন্ডনে দুইবার ধরনা দিয়ে আসছেন!
উইনস্টন চার্চিল, জন মেজর, মার্ক জাকারবার্গ, বিল গেটস—সবাই কিন্তু ভার্সিটি ড্রপ আউট! যাই হোক, আমাদের তারেক রহমান অন্তত আপনাদের দলের ৯০% ভণ্ড “অধ্যাপক” কিংবা কন্টেইনার মোবারকদের মতো মিথ্যা দিয়ে দেশবাসীকে প্রতারিত করেননি। আমরা এতেই খুশি। উনি গত ১৭ বছর দল চালিয়ে অলরেডি প্রমাণ দিয়েছেন। আর দেশে যে “তারেক বসন্ত” শুরু হয়েছে, তাতেই প্রমাণিত—জনগণ এই তারেক রহমানকেই নেতা হিসেবে মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ।