আমার মাইক্রোতে ছিলেন তারেক রহমান, সেই সুবাদে তাঁর সাথে সখ্য গড়ে উঠল

“ঢাবিতে ভর্তির পূর্বে আমার সাথে যেই ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটি একটু স্মরণ না করলেই নয়। আমরা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা-এর হোস্টেলে অবস্থান করতাম। প্রফেসর মাওলানা সালাহউদ্দিন স্যার ছিলেন আমাদের প্রিয় অভিভাবক। দুইটি মাইক্রোবাস নিয়ে তারেক রহমান এবং আরাফাত রহমান হোস্টেলে আসলেন। আমরা ২০ জন প্রায় সবাই তারেক রহমানের ক্লাসমেট; সবাইকে সালাহউদ্দিন স্যার জড়ো করে বললেন, ‘তোমাদেরকে ম্যাডাম খালেদা জিয়ার বাসায় দুপুরে খাবারের জন্য যেতে হবে।’ যে কথা সেই কাজ। একটি মাইক্রোতে তারেক রহমান, অপরটিতে আরাফাত রহমান, আর আমরা সবাই যাত্রী।

সেনাকুঞ্জের গেট দিয়ে প্রবেশ করলাম কাঙ্ক্ষিত বাসায়। সবাই আনন্দ এবং তৃপ্তি সহকারে খাওয়া-দাওয়া সারলাম। আমার মাইক্রোতে ছিলেন তারেক রহমান, সেই সুবাদে তাঁর সাথে সখ্য গড়ে উঠল। খাবার শেষে আমরা বন্ধুরা বলাবলি করতে থাকলাম—যার বাসায় খাওয়া-দাওয়া করলাম, তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ এখনো হয়নি। এমন সময় বেগম জিয়া আমাদের সামনে এসে একটি চেয়ারে বসলেন। সালাহউদ্দিন স্যার আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। তিনি সকলের বিস্তারিত স্থায়ী ঠিকানাসহ খোঁজখবর নিলেন।

তারপর বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হলেন। আর আমাদের ব্যাচমেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থী জনাব তারেক রহমান বর্তমানে দেশনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। আমরা কেউ অবসর গ্রহণ করেছি, কেউ অবসর গ্রহণের প্রতীক্ষায় আছি। তাঁর পথচলা সুন্দর হোক, দেশের জন্য কল্যাণকর হোক; সেই সাথে আমরাও দেশের জন্য কিছু করতে পারি—সেই প্রত্যাশা রাখছি।”

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top