ইউনূস সরকারের সে-ই উত্তাল সময়ে মাত্র ৬ মাসের জন্য ডিবি প্রধানের দায়িত্ব পালন করেছেন রেজাউল করিম মল্লিক।
আওয়ামী লীগের হেভিওয়েট রাঘববোয়ালদের আটক করতে গিয়ে যখন পুলিশের অন্য উইং গুলো বারবার ব্যর্থ হয়েছে তখন এ-ই রেজাউল করিম মল্লিকই আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের আটক করেছে।
বাংলাদেশ পুলিশের সাবেক দুই মহাপরিচালক একে এম শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনও ছিলো এ-ই তালিকায়,এছাড়াও সাবেক মন্ত্রী গোপালগঞ্জের ফারুক এবং সাধন চন্দ্র মজুমদারও আটক হয়েছে।
বহুল আলোচিত মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবার মতো ফ্যাসিস্টের মদদদাতাদেরও আটক করে আইনের মুখোমুখি করেছেন রেজাউল করিম মল্লিক।
এসব কারণে রেজাউল করিম মল্লিককে আওয়ামী লীগের এক্টিভেস্টরা ঠান্ডা মাথার কিলার বলে অভিহিত করে এবং কখনো যদি আওয়ামী লীগ ফিরে আসে সবার আগে এ-ই রেজাউলেরই ফাঁসি হবে।
১৯৯৮ সালে পুলিশে যোগ দিয়েছেন রেজাউল করিম মল্লিক,যোগ দেওয়ার মাত্র ১৭ মাসের মাথায় তাকে চাকুরীচ্যুত করে তৎকালীন আওয়ামী লীগ।
পরবর্তী বেগম খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপে আবার চাকুরীতে ফিরে আসেন। বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনী সিএসএফের অন্যতম প্রতিষ্ঠাতাও এ-ই রেজাউল করিম মল্লিক।
জুলাই পরবর্তী সময়ে সে-ই উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতেও এ-ই রেজাউল করিম মল্লিকের অবদান অবিস্মরণীয়।
যে-ই রেজাউল করিম মল্লিক আনসাং হিরো হওয়ার কথা ছিলো সে-ই রেজাউল করিম এখন তেলবাজে পরিণত হচ্ছে।
তারেক রহমানের সামনে আজ রেজাউল করিম মল্লিক যে-ই বক্তব্য দিয়েছে,সে-ই বক্তব্যের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বলতে চাই,,রেজাউল করিম মল্লিক এভাবে তেলবাজী করলে সর্বোচ্চ হারুন হতে পারবেন,তারচেয়ে বেশি কিছু নয়।
তারেক রহমান যে তেলবাজি পছন্দ করে না এটার কয়েকটা উদাহরণ ইতিমধ্যেই ওনি তৈরি করেছেন তারপরও রেজাউল করিমদের মতো তেলবাজরা সে-ই একই পথ অবলম্বন করছে।
রেজাউল করিম মল্লিক আপনি সম্ভবত বর্তমান পুলিশের একমাত্র ব্যাক্তি যিনি একসঙ্গে জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সান্নিধ্যে পেয়েছেন।
সে-ই আপনারও যদি এভাবে তেলবাজি করতে হয় তাহলে কিছু বলার নাই;জনতার ত্রাণকর্তা হোন,জনতাই আপনাকে বহুদূর নিয়ে যাবে।এভাবেই তেলবাজি চলমান রাখলে আপনার পরিণতি ঐ বিপ্লবদের মতোই হবে।
বাংলাদেশের মানুষ হারুন বিপ্লবের ডুপ্লিকেট আর দেখতে চায় না,বাংলাদেশের মানুষ জুলাই পরবর্তী সময়ের সে-ই আনসাং হিরো রেজাউল করিম মল্লিককে আবার ফেরত চায়;সে-ই রেজাউল করিম মল্লিক হয়ে আবার ফিরে আসুন……