গত ১৭ বছরে স্কুল-কলেজগুলোতে কারা নিয়োগ পেয়েছে? আওয়ামী লীগের লোকেরা! সরকার পরিবর্তনের পর কয়জন শিক্ষক পরিবর্তন হয়েছেন? একজনও না! আপনি আপনার এলাকার স্কুল-কলেজের কথা চিন্তা করে দেখেন তো, পূর্বনিয়োগপ্রাপ্ত কয়জন শিক্ষক পরিবর্তন হয়েছেন? আমি আমার এলাকাতে দেখেছি—একটিও পরিবর্তন হয়নি! তাহলে স্কুল-কলেজগুলো এখনো কারা চালাচ্ছে? আওয়ামী লীগ! স্কুল-কলেজে বসে বসে দুর্নীতি কারা করছে? আওয়ামী লীগ!
এখন এসব দুর্নীতিবাজের কাছে হিসাব চাওয়া হলে উল্টো তারা ক্ষেপে যাচ্ছে। দেখলাম, এক নারীর কাছ থেকে দুর্নীতির হিসাব চাওয়ায় সে একজন বিএনপি নেতার গালে প্রকাশ্যে চড় মেরেছে; এরপর ওই নেতা পায়ের জুতা খুলে তাকে মেরেছেন।
কিন্তু মিডিয়াতে নিউজ আসছে— “কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা”। অথচ এই শিক্ষিকার পরিচয় কী কিংবা কেন জুতাপেটা করা হয়েছে, সেটা তুলে ধরা হয়নি। বাস্তবতা হচ্ছে, ওই মহিলাটি হিসাব চাওয়ায় ক্ষেপে যান এবং নিজেই আগে ওই নেতার গালে থাপ্পড় মারেন। অস্বাভাবিক যেকোনো ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে।
খবরটি এমন হতে পারত— “দুর্নীতির হিসাব চাওয়ায় বিএনপি নেতার গালে থাপ্পড় মারলেন কলেজ শিক্ষিকা”। অথচ নিউজ করা হয়েছে— “কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা”।