বাংলাদেশের রাজনীতিতে কিছু দল ও গোষ্ঠী আদর্শের মুখোশ পরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে সিদ্ধহস্ত। তাদের একটি চারিত্রিক বৈশিষ্ট্য হলো—বসতে দিলে তারা শুতে চায়। সম্প্রতি জামায়াত-এনসিপি জোটের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে এই ‘মামা বাড়ির আবদার’ বা অযৌক্তিক চাহিদার নগ্ন বহিঃপ্রকাশ স্পষ্ট হয়ে ওঠে। একদিকে তারা জনসমক্ষে সাধু সাজার চেষ্টা করছে, অন্যদিকে পর্দার আড়ালে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার জন্য ঠিকই হাত পাতছে।
গত কয়েকদিন ধরে আমরা জামায়াত নেতাদের বড় বড় বুলি শুনতে পাচ্ছি। তাঁরা ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিয়েছেন যে—তাঁরা নাকি কোনো ‘ট্যাক্স-ফ্রি’ গাড়ি নেবেন না, এমনকি কোনো প্লটও গ্রহণ করবেন না। সাধারণ মানুষের চোখে ‘ত্যাগী’ সাজার জন্য এটি ছিল তাঁদের একটি সস্তা প্রোপাগান্ডা। কিন্তু মুদ্রার উল্টো পিঠটি বড়ই বীভৎস। এই জোটের অন্যতম প্রভাবশালী নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ঠিকই তাঁর যাতায়াতের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সম্বলিত গাড়ি চেয়ে আবেদন করেছেন।
একেই বলে ‘দোগলাপান’ বা দ্বিমুখী নীতি। জামাত-এনসিপির নেতারা যখন ক্যামেরার সামনে দাঁড়ান, তখন তাঁরা নৈতিকতার পাহাড় গড়ে তোলেন। কিন্তু ক্যামেরা সরে গেলেই তাঁদের আসল চেহারা বেরিয়ে আসে। যদি তাঁদের নীতি আসলেই অটল হতো, তবে জোটের ভেতরেই তো এই বৈপরীত্য থাকার কথা ছিল না। আসলে তাঁদের ত্যাগের ঘোষণাটি ছিল স্রেফ একটি আইওয়াশ বা জনগণকে ধোঁকা দেওয়ার কৌশল।
জামাত আমিরের ‘ছোটদের আবদারে হ্যাঁ বলতে হয়’—জাতীয় এই ধরণের আবদার মূলত রাষ্ট্রের ওপর এক ধরণের পরজীবী আচরণ। তাঁরা মনে করেন, নীতি-নৈতিকতা কেবল জনগণের জন্য, আর রাষ্ট্রীয় মধু ভক্ষণের অধিকার কেবল তাঁদেরই। এই ‘প্লাস্টিক হিরোইজম’ দিয়ে তাঁরা কতদিন মানুষকে বোকা বানিয়ে রাখবেন?
রাজনীতিতে স্বচ্ছতা আর সততা না থাকলে তা কেবল প্রহসনে রূপ নেয়। জামাত-এনসিপি জোট আজ সেই প্রহসনেরই নামান্তর। ত্যাগের বুলি আউড়ে সুবিধার ভাগ নেওয়া এই দোগলাপানি এদেশের সচেতন মানুষ আজ ধরে ফেলেছে। যারা মুখে বিষ আর মনে মধু নিয়ে রাজনীতি করে, তাঁদের আসল পরিচয় আজ আমজনতার কাছে পরিষ্কার। সুবিধাবাদী এই রাজনীতির হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করতে হলে এই ভণ্ডামির মুখোশ খুলে দেওয়া আজ সময়ের দাবি।