নেহায়েত ছোটলোক না হলে মাহমুদুর রহমান মুক্তিযুদ্ধের শেখ মুজিবের অনুপস্থিতির সাথে জুলাই আন্দোলনে তারেক রহমানের ভূমিকার তুলনা করতেন না

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মাহমুদুর রহমানের কোন ভূমিকা ছিল না। ৪ আগস্ট বিকেলে আমি উনাকে অনুরোধ করি একটি ভিডিও বার্তা দেওয়ার জন্য। উনি সময় নিলেন একটু ভেবে দেখার জন্য। তারপর সম্ভবত কারো সাথে আলাপ পরামর্শ করে উনি আমার সাথে জুমে বসে ভিডিও বার্তাটা দিলেন। সেটা বিএনপি’র আইসিটি টিমের মাধ্যমেই বিএনপি’র বিভিন্ন পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হয়েছিল। পুরো গণঅভ্যুত্থানে উনার ভূমিকা এইটুকুই। সেই কারণে উনার জানা নেই ওই গণঅভ্যুত্থানে সামনে এবং পেছন থেকে কারা কাজ করেছিল; কারা কাজ করিয়েছিল।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই আন্দোলনে অংশগ্রহণ না করলে কি ঘরে বসে বসে ৪২১ জন নেতাকর্মী গুলি খেয়ে মারা গিয়েছিল? কার নির্দেশে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেটা কি মাহমুদুর রহমান বোঝে না? বিএনপি’র বাইরেও যুগপদ আন্দোলনে থাকা অন্য শরিক দলের মধ্যে যারা রাজপথে ছিল তাদের নেতাদের জিজ্ঞেস করলেও মাহমুদুর রহমান জানতে পারবেন, তারেক রহমান আন্দোলন সম্পর্কে কতটুকু জানতেন। জোনায়েদ সাকি, নুরুল হক নুর, রাশেদ খান, মোহাম্মদ তারেক রহমান, এমনকি খোদ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিক পর্যন্ত প্রকাশ্য জনসভায় স্বীকার করেছেন ওই আন্দোলনের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কত বড় ভূমিকা ছিল!

নেহায়েত ছোটলোক না হলে মাহমুদুর রহমান মুক্তিযুদ্ধের শেখ মুজিবের অনুপস্থিতির সাথে জুলাই আন্দোলনে তারেক রহমানের ভূমিকার তুলনা করতেন না।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top