কোনো রাজনৈতিক ঘটনা অরাজনৈতিক ব্যক্তিদের কাছে কতটুকু পৌঁছাচ্ছে, তা বোঝার জন্য আমি দুটি পদ্ধতি অবলম্বন করি। প্রথমত, আমার আম্মুর মোবাইলে ফেসবুকে ঢুকে নিউজ ফিডে দেখি কী কী বিষয় বিদ্যমান। এতে একটা ধারণা হয় যে, চল্লিশোর্ধ্ব মানুষদের কাছে কোন কোন রাজনৈতিক ঘটনা কতটা প্রভাব ফেলছে।
দ্বিতীয়ত, আমার দুই বন্ধুর আইডি দেখি। তারা মূলত অরাজনৈতিক, কিন্তু মাঝেমধ্যে রাজনৈতিক পোস্ট শেয়ার করে। তাদের পরিবারও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ, তারা যা দেখছে এবং যা তাদের কাছে সত্য মনে হয়, তাই শেয়ার করে।
গতকাল রাবিতে শিবির কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা কাদের কাছে কতটা পৌঁছেছে তা দেখার জন্য আমি এই দুটি পদ্ধতিই অবলম্বন করলাম। আম্মুর মোবাইলে ফেসবুকে ঢুকে টানা কয়েক মিনিট স্ক্রল করার পর এই ঘটনার জাস্ট একটা ভিডিও পেলাম। তবে ঘটনাটা কারা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো লেখা নেই। ভিডিওটাকে অন্যান্য দশটা ঘটনার মতোই উপস্থাপন করা হয়েছে—যেন এটা খুব সামান্য ব্যাপার!
অরাজনৈতিক দুই বন্ধুর আইডি চেক করলাম। এটা তাদের কাছে বেয়াদবি মনে হয়নি। দাড়ি টান দেওয়ার ব্যাপারটাও তাদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করেনি। অর্থাৎ, তাদের কাছে এই ঘটনাটা পৌঁছায়নি। পৌঁছালেও এমনভাবে পৌঁছেছে যাতে এটা শেয়ার করার মতো বিষয় মনে হয়নি!
অথচ এই ঘটনাটা যদি বিএনপি বা এমনকি এনসিপির কেউ ঘটাতো, আমি দুই জায়গায়ই রেসপন্স পেতাম। পুরো ফেসবুক ফিড ভরে যেত। ২০ বছর থেকে শুরু করে ৪০-৫০ বছর বয়সী সব শ্রেণির মানুষের কাছে তা পৌঁছাতো। আদতে যা হয়েছে, তার চেয়েও ভয়াবহভাবে ঘটনাটাকে তাদের কাছে উপস্থাপন করা হতো!
এই হচ্ছে অবস্থা। এই পরিস্থিতিতে আপনারা কীভাবে অ্যাকটিভিজম করছেন, তা আমি জানি না। তবে আমার খুব হতাশা লাগে। একই ঘটনা কেউ ঘটালে মানুষ বেশি জানছে, অন্য কেউ ঘটালে কেউ জানছেই না। এই জিনিস দেখলে আমার সিরিয়াসলি হাসিনার আমলে ফিরে যেতে ইচ্ছে করে!
এই অবস্থা থেকে উত্তরণের পথ অনেক দীর্ঘ। আপনারা যারা খুব আশা নিয়ে বসে আছেন, তাদের হয়তো জানা উচিত যে, দেশের দুই শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শিবির একচ্ছত্র বিজয় অর্জন করেছে। আপনি হাজার চাইলেও এই দুটি ইভেন্টকে ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন না। আপনি হেরে গেছেন। আপনি পরাজিত!
দুনিয়ার কোনো মিথ্যাই আজীবন টিকে থাকে না। তবে মিথ্যার জয় ঠেকাতে আপনাকে দৃঢ় অ্যাকশন নিতে হবে। না হলে আপনি একদিন জিতবেন ঠিকই, কিন্তু জিতার পর দেখবেন আপনার অনেক ক্ষতি হয়ে গেছে। তাই এই ক্ষতি কমাতে মিথ্যার বিরুদ্ধে এক হোন। সময় দিন, অর্থ দিন, শ্রম দিন। প্রয়োজনে মিথ্যার বিপরীতে মিথ্যা ছড়ান। তবুও এই খেলায় ইনসাফের স্বার্থে, দেশের স্বার্থে দ্রুত জিতুন!