ভাই, আমার টাকা লাগবে না, শুধু দোয়া চাই

মামলা খেয়ে যখন আত্মগোপনে চলে যেতেন, তখন এই নয়ন ভাইকে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা টাকা অফার করতেন; আমাদের জাতীয়তাবাদী অনেকগুলো সংগঠন ও অনেক প্রবাসী টাকা অফার করতেন। কিন্তু এই নয়ন ভাই কোনো সময় কারও থেকে একটা টাকাও নিতেন না এবং বলতেন, “ভাই, আমার টাকা লাগবে না, শুধু দোয়া চাই।” (প্রয়োজনে আপনারা আমার এই কথার সত্যতা যাচাই করতে পারেন)।

এই রবিউল ইসলাম নয়ন ভাইকে আমি চিনি। সেই নয়ন ভাইকে নিয়ে আজ কত সীমাহীন অপপ্রচার! এই অপপ্রচারে দলের কিছু মানুষও যুক্ত হয়েছে, যা খুবই লজ্জার।

হ্যাঁ, নয়ন ভাই মানুষ—কোনো ফেরেশতা নন; তাই ওনারও কিছু ভুলত্রুটি আছে। তবে সেই ভুলত্রুটি নিশ্চয়ই ওনার এত বছরের ত্যাগের ঊর্ধ্বে নয়। বিএনপি যখন তাদের পুরোনো গৌরবময় পথে ফিরতে মরিয়া, ঠিক তখন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রকারীরা তাদের চক্রান্তে লিপ্ত। সেই ষড়যন্ত্রে আজ বিএনপি কিছুটা দিশেহারা হলেও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বিএনপি লাইমলাইটে ফিরবেই। আর সেই লাইমলাইটে ফেরার অন্যতম ‘অ্যাসেট’ হিসেবে এই রবিউল ইসলাম নয়ন ভাইয়ের নাম থাকবে।

নয়ন ভাইকে নিয়ে সীমাহীন অপপ্রচার আমাকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করছে; ঠিক তখনই অনলাইনে জাতীয়তাবাদের অতন্দ্র প্রহরী ‘GBC ARMY’ নয়ন ভাইকে নিয়ে একটা আর্টিকেল লিখেছে, যা দেখে মনটা উৎফুল্ল হয়ে গেছে।

এই নয়ন ভাইকে আমি চিনি। আর এই রবিউল ইসলাম নয়ন একজনই হয়।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top