২১ বার কারাবরণ, ৩০০-র অধিক মামলা এবং অগণিত বার রিমান্ডের নামে বারবার যাঁর হাত-পায়ের নখ উপড়ে ফেলা হয়েছে; ২০১৫ সালের ৮ই অক্টোবর যাঁর মগবাজারে পুলিশ এনকাউন্টার দেওয়ার উদ্দেশ্যে পায়ে গুলি করেছিল; ২০১৬ সালে যাঁকে আবার হত্যা করার উদ্দেশ্যে হাসিনার পেটোয়া বাহিনী গুলি করে মৃত ভেবে লাশ ফেলে গিয়েছিল; ২০২৩ সালের ২৮ অক্টোববের মহানায়ক নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে নারকীয় হামলার পর হাসিনার পেটোয়া বাহিনী যাঁকে হন্যে হয়ে খুঁজেছিল; তখন যাঁর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বিএনপি হাইকমান্ডের শীর্ষ নেতাদের আটক করে রিমান্ডে নিয়ে নাস্তানাবুদ করা হয়েছিল—তিনিই রবিউল ইসলাম নয়ন।
২০২৪ সালের ১৬ই জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সেই উত্তাল সময়ে যিনি মৌচাক এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন, পরবর্তীতে এই একই ব্যক্তির নেতৃত্বে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট আন্দোলনের সবচেয়ে বড় হটস্পট শাহবাগ দখল করা হয়েছিল। ওয়ান-ইলেভেন থেকে ২০২৫—যাঁর রাজনীতির বয়স, তাঁর ত্যাগের ইতিহাস দিয়ে কয়েকটি বই লিখে ফেলা সম্ভব।
যাঁকে বিএনপির রাজনীতি থেকে মাইনাস করার জন্য মিডিয়ার রাঘববোয়াল, কিছু সুযোগ সন্ধানী এবং বাপে খেদানো মায়ে তাড়ানো সমন্বয়কেরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঢাকার উত্তাল রাজপথে যিনি বিএনপির জন্য অতিযোগ্য হয়ে উঠেছেন, ঢাকার উত্তাল রাজপথে যিনি বিএনপির জন্য ইমপ্যাক্টফুল কিছু দিতে সক্ষম হচ্ছেন এবং বিএনপিও যখন তাদের পুরোনো শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই বিএনপির রণাঙ্গনের এই বীরসেনানীকে টার্গেট করে অপপ্রচার এবং নেতিবাচক লেবেলিং দিয়ে তাঁর পলিটিক্যাল ইমেজ ধ্বংস করার চেষ্টা চলছে। বিএনপিও সেই ষড়যন্ত্রের জালে পড়ে যেন দিশেহারা।
আমি বলছি উত্তাল রাজপথের তপ্ত রোদে যাঁর গগনবিদারী স্লোগানে ঢাকার আকাশ-বাতাস কেঁপে ওঠে, যিনি জাতীয়তাবাদের রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য মৃত্যুর মুখে গিয়ে বারবার ফিরে এসেছেন, সেই রবিউল ইসলাম নয়ন ভাইয়ের কথা; যিনি বর্তমানে ঢাকা মহানগরী দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিউল ইসলাম নয়ন ভাই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেননি। সাবেক ৪৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা এবং মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থেকে নয়ন ভাই বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির অন্যতম বিজ্ঞাপন হয়ে উঠেছেন। এই নয়ন ভাই সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে হাসিনার পেটোয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। বহুবার পালিয়ে বেড়িয়েছেন, না খেয়ে বহুদিন থেকেছেন, তারপরও আপস করেননি; বাংলাদেশি জাতীয়তাবাদের স্লোগান দিয়ে গেছেন। সেই রবিউল ইসলাম নয়ন ভাইকে আজ নব্য সুযোগ সন্ধানীরা এসেছে মাইনাস করতে—ধিক্কার জানাই!
রবিউল ইসলাম নয়ন ভাই লুকিয়ে থেকে রাজনীতি করেননি, নয়ন ভাই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাজনীতি করেননি; নয়ন ভাই বিএনপির পরিচয়ে রাজনীতি করেছেন, শহীদ জিয়ার স্লোগান দিয়েই রাজনীতি করেছেন। আর সেই নয়ন ভাইকে দুই দিনের বৈরাগীরা মাইনাস করতে আসছে—ধিক্কার জানাই! যে নয়ন ভাই হাসিনার পেটোয়া বাহিনীর সীমাহীন নির্যাতনে পালিয়ে বেড়াতেন, ধরা পড়ার ভয়ে কোনো হোটেলে খেতে যেতেন না বলে বহুদিন না খেয়ে পার করেছেন; সেই নয়ন ভাইকে আজ মিডিয়ার রাঘববোয়ালরা মাইনাস করতে চাইছে—ধিক্কার জানাই!
রবিউল ইসলাম নয়ন ভাই ছিলেন, আছেন এবং তিনিই থাকবেন বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে। রবিউল ইসলাম নয়ন এই ঢাকার উত্তাল রাজপথের তপ্ত স্লোগানে মিশে থাকবেন আজীবন। জনগণের হৃদয়ে যাঁর জায়গা, তিনিই প্রকৃত নেতা! আমাদের প্রিয় নেতা, আপনি শুধু একজন ব্যক্তি নন, বরং একটি বিপ্লব, একটি বিশ্বাস। আপনি দক্ষিণাঞ্চলের মাগুরার মুক্তিকামী জনতার আগামীর কণ্ঠস্বর। আপনি আগামীর ঢাকা মহানগরী বিএনপির সবচেয়ে বড় অ্যাসেট।
আপনি রবিউল ইসলাম নয়ন—
ঝড়-বৃষ্টি-আঁধার রাতে, সকল অন্তিমকালে
আমরা আছি আপনার সাথে…