ড. জাকিয়া ফারহানার নিরাপত্তা এবং জামায়াতের রাজনৈতিক সমীকরণ

এই মহিলার নাম ড. জাকিয়া ফারহানা, তাঁর স্বামীর নাম শফিকুল ইসলাম মাসুদ; যাঁকে অনেকেই টারজান মাসুদ হিসেবে চেনেন। এই সেই টারজান মাসুদ, যিনি বলেছিলেন বাংলাদেশে নির্বাচন হতে দেবেন না; যাঁর গলাবাজি, হম্বিতম্বি আর বাগাড়ম্বর বক্তব্য ছাড়া জাতিকে দেওয়ার কিছু নেই।

যাহোক, টারজান মাসুদের বউ ডক্টর জাকিয়া ফারহানার নিরাপত্তার দায়িত্ব শফিকুল ইসলাম মাসুদের নয়, ডক্টর জাকিয়া ফারহানার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। ডক্টর জাকিয়া ফারহানার নিরাপত্তায় যদি ন্যূনতম বিঘ্ন ঘটে, তাহলে সেই দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে পদত্যাগ করতেই হবে।

ইতিমধ্যেই জামায়াতের নেতা-কর্মীরা ডক্টর জাকিয়া ফারহানাকে নিয়ে নোংরামি শুরু করেছেন। তাঁরা যে লেভেলের নোংরামিতে নেমেছেন, তাতে অচিরেই যেকোনো অঘটন ঘটিয়ে ফেলতেই পারেন। আর এই অঘটনে অঘোষিত সমর্থন থাকবে স্বয়ং জাকিয়া ফারহানার স্বামী শফিকুল ইসলাম মাসুদের; কারণ একটাই—রাজনৈতিক স্বার্থ, আর সেই স্বার্থ হলো বিএনপি সরকারের পতন।

যে জামায়াত ক্ষমতার জন্য ৪৭ সালে হিন্দুস্তান, ৭১ সালে পাকিস্তান, ৮৬ সালে জাতীয় পার্টি, ৯৬ সালে আওয়ামী লীগ আর ২১ বছর বিএনপির সাথে থেকেছে; সেই জামায়াত ক্ষমতার জন্য সবকিছুই করতে পারে। সুতরাং সালাউদ্দিন আহমেদকে বলব, অচিরেই ডক্টর জাকিয়া ফারহানার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন।

কবি বলেছেন, “সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে অন্তত বিশ্বাস করা যায় না।”
কার পাশা কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে….

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top