ছাত্রদলের ঐতিহ্য ও আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের পাশে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমান বাংলাদেশের মন্ত্রী এহসানুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু ও ফরহাদ হোসেন আজাদরা। সেই সঙ্গে ছিলেন ৯০-এর গণ-অভ্যুত্থানের মহানায়ক কামরুজ্জামান রতন এমপি।

তারেক রহমানের পাশে আজ আরও ছিলেন বর্তমান ছাত্রদলের রাকিবুল ইসলাম খান রাকিব, নাসির উদ্দিন নাসির, আমান উল্লাহ আমান, গণেশ চন্দ্র সাহাসহ অনেকেই। আজ থেকে ৫-১০ বছর পর এই মিলন-এ্যানিদের ন্যায় এই রাকিব, নাসির, আমান, সাহসেরাই বাংলাদেশের মন্ত্রী হবেন।

ছাত্রদলই নির্ধারণ করে আগামীর বাংলাদেশের এমপি, মন্ত্রী ও মেয়র কারা হবেন—যেটার সর্বশেষ প্রমাণ বর্তমান বাংলাদেশের মন্ত্রিসভা। মিজানুর রহমান মিনু থেকে শুরু করে আরিফুল হকরা একেবারে তৃণমূল থেকে ছাত্রদলের রাজনীতি করে প্রথমে মেয়র এবং পরবর্তীতে এমপি ও মন্ত্রী হয়েছেন। মিনু কিংবা আরিফ ভাইদের কেন্দ্রীয় ছাত্রদল করতে হয়নি, জেলা ছাত্রদলের রাজনীতি থেকেই আজ তাঁরা বাংলাদেশের মন্ত্রী।

যাঁরা ছাত্রদল করেন বা আগামীতে করবেন, তাঁরা হতাশ হবেন না; হয়তোবা আপনিই আগামীর বাংলাদেশের এমপি কিংবা মন্ত্রী!

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top