রাজপথের ত্যাগ ও আপসহীন নেতৃত্বের বাস্তব চিত্র

২০২৪ সালের ডামি ভোটে জয়ী হওয়ার পর মাশরাফির সেই উদযাপনের পোস্টে সারজিস আলম কমেন্ট করেছিলেন, “My Captain”। আর সেই একই পোস্টে, তীব্র প্রতিকূল অবস্থার মধ্যেও ফেনীর একজন বিএনপি কর্মী কমেন্ট করেছিলেন, “মাশরাফি তুই ভোটচোর”।

গোলাম পরওয়ারের ছেলে যখন ভয়ে নিজের পিতার পরিচয় পর্যন্ত দিতে পারতেন না, ঠিক সেই সময় নারায়ণগঞ্জের একটা উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং তাঁর ছেলে সজিব একসঙ্গে জেল খেটেছেন। মতিউর রহমান নিজামীর ছেলে নাজিব মোমেনরা বিদেশে থেকেও শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার মুরোদ পাননি; অথচ তখন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকরা নিজের জীবন বাজি রেখে পুলিশের হাত থেকে কর্মীকে ছিনিয়ে এনেছেন।

জুলাই আন্দোলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনরা প্রিজন ভ্যান আটকে বুকে চিতিয়ে বলেছিলেন, “আমাকে অ্যারেস্ট করুন, তবুও ওদের (শিক্ষার্থী) ছেড়ে দিন।” ঠিক সেই সময় শিশির মনিরদের রাজপথে আসা তো দূরের কথা, নিজের ফেসবুক প্রোফাইলেও একটা পোস্ট দেওয়ার মুরোদ হয়নি।

জামায়াতও আন্দোলন করেছে, বিএনপিও আন্দোলন করেছে; কিন্তু আন্দোলনের মোটাদাগে পার্থক্যটা ঠিক এখানেই। এজন্যই কবির কবিতার সাথে সুর মিলিয়ে বলতে চাই— “তুমিও মানুষ, আমিও মানুষ, তফাত শুধু শিরদাঁড়ায়।”

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top