যদি ভালো করে খেয়াল করেন বিগত ২ দিন থেকে প্রথম আলো, ডেইলি স্টার, কালের কন্ঠ, সমকাল এরা ধুমায়ে লীগের পক্ষে বয়ান তৈরী করতেছে। করবেই না বা কেন? বিএনপির অতিরিক্ত জামাত ঘনিষ্ঠতা পাবলিক পারসেপশন এভাবে দাড় করিয়েছে যে দেশে এখন কার্যত বিরোধীদল নাই, বিএনপি জামাত ভাগ বাটোয়ারা করে দেশ চালাইতেছে।
আর এটার দায় শতভাগ বিএনপির। বিএনপি নেতাদের জামাত ঘনিষ্ঠতা তো চোখে পড়ার মতই৷ বিএনপি যদি জামাতের সাথে ভালো সম্পর্ক মেইনটেইন করে এটা হবে একটা পলিটিক্যাল সুইসাইড।
বাংলাদেশে জামাত শিবির অনেক বড় একটা ডায়নামিক্স প্লে করে ভোট ব্যাংকের ক্ষেত্রে৷ এবার বিএনপি জিতসেই এন্টি জামাত ভোটের জন্য।
এই ভোটার বেজ কে বিএনপি যদি এভাবে বিলা করতে থাকে, আজ এন্টি জামাত মিডিয়া নামসে আওয়ামী লীগ ফেরানোর ধান্দায়, কাল এন্টি জামাত ভোটাররা নামবে লীগের পক্ষে বয়ান তৈরী করতে।
প্লিজ বিএনপি, প্লিজ। এইটুকু বুঝেন দেশের মানুষের জামাত শিবির নিয়ে পর্যাপ্ত অ্যালার্জি আছে। নুন্যতম একটু ডিস্টেন্স মেইনটেইন করেন।