আজ কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯টি পদের মধ্যে বিএনপি ১৮টিতে জয়ী হয়েছে। কিছুদিন আগে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টির মধ্যে বিএনপি ১৬টিতে জয়ী হয়েছে। তারও আগে লক্ষীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১৫টির মধ্যে ৯টিতে জয়ী হয়েছিল। ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টির মধ্যে ১২টিতে বিএনপি জয়ী হয়েছে। পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির পুরো প্যানেল বিজয়ী হয়েছে। এছাড়াও প্রায় সব জেলায় বিএনপি সমর্থিতরা বিপুল ভোটে জয়ী হয়েছে। এটাই একেবারে তৃণমূলের অবস্থার প্রতিফলন। এখান থেকে কিছু আনুষাঙ্গিক উদাহরণ নেয়া সম্ভব।
বিএনপির ভোট যেভাবে বেড়েছে, সেটা আমি আলাদাভাবে উল্লেখ করছিনা। তবে বর্তমানে কোনো রাজনৈতিক দল এমন দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারছে না, যা নিরপেক্ষ নির্বাচনে বিএনপির সাথে শক্তিশালী ফাইট দিতে পারে।
নির্বাচন আসলেই বিশেষ গুরুত্ব পাওয়া জামায়াতকে বিবেচনা করলে দেখা যাবে—কুড়িগ্রাম, ঝালকাঠি, শরীয়তপুর, নড়াইলের প্রতিটি আসনে তাদের সমাবেশ আয়োজন করার মুরোদ থাকলেও সত্যি, তাদের কুটি কুটি ভোট বেড়েছে কিনা সেটি পর্যালোচনা করা যাবে। আগামী নির্বাচনে যদি বিএনপি নেতারা বিক্রি না হয় এবং সকল গ্রুপিং ও কোন্দল নিরসন করতে পারে, তাহলে এই মুহূর্তে বিএনপিকে নির্বাচনের মাঠে প্রতিহত করার কোনো শক্তি দেখা যাচ্ছে না।
আর আমার বিশেষ একটি চাওয়া হলো—আগামী নির্বাচনে বিএনপি যেকোনো কিছুর বিনিময়ে হোক, দলের সাবেক এমপি ও মন্ত্রীদের নোমিনেশন দেওয়া উচিত। আমার এই বিশেষ চাওয়ার কারণ পরবর্তীতে আলাদা একটি আলোচনায় তুলে ধরা হবে।