বিএনপির ঐতিহ্য: সমালোচনার মাঝেও সহিষ্ণুতা, ষড়যন্ত্রের মুখে অটল নেতৃত্ব

১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানকে হেনস্তা করা হয় এবং তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়। এসব কর্মকাণ্ডের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। অথচ পরবর্তীতে জিয়াউর রহমানই তাঁকে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক নিযুক্ত করেন।

ওয়ান-ইলেভেনের সময় জেলে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে পুরো একটি বই লিখে ফেলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। কিন্তু তিনিও আমৃত্যু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেও সালাউদ্দিন কাদের চৌধুরী পরবর্তীতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী নেতা হন।

মিডিয়ায় প্রকাশ্যে সকাল-সন্ধ্যা তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

বিএনপির অন্যতম আলোচিত ও সফল নেতা সাইফুর রহমানও ওয়ান-ইলেভেনের সময় বিভিন্ন ব্ল্যাকমেলের অংশ হয়ে জিয়া পরিবারকে বাদ দেওয়ার (মাইনাস) প্রচেষ্টায় সংস্কারপন্থীদের তালিকায় নাম লিখিয়েছিলেন। কিন্তু ওয়ান-ইলেভেনের পর তিনিও বিএনপির স্থায়ী কমিটির অটল সদস্য হিসেবে ছিলেন।

এগুলোই বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ঐতিহ্য। এগুলোই প্রমাণ করে যে বিএনপি কখনো স্বৈরাচারী মনোভাব পোষণ করেনি। আপনি যদি মান্নান ভূঁইয়া বা শাহজাহান ওমরের মতো বিশ্বাসঘাতকতা না করেন, তাহলে বিএনপির মধ্যে থেকেই দলের সর্বোচ্চ নেতৃত্বের সমালোচনা করতে পারেন, এমনকি আত্মসমালোচনাও করতে পারেন। এর জন্য বিএনপি কখনো আপনার কণ্ঠস্বর রোধ করবে না।

আজ অনেকেই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিএনপি ফিরে পেতে চান বলে বিভিন্ন ইস্যুতে দলকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আপনারা এই ষড়যন্ত্র চালিয়ে যান। দল কখনোই আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না; বরং দলের সুসময়ে আপনারাই সবার আগে থাকবেন—এটাও নিশ্চিত থাকুন।

তাই ষড়যন্ত্র চালিয়ে যান…

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top