ভারত পদ্মার (ভারতের নাম গঙ্গা) উপর ফারাক্কা ব্যারেজ নির্মান করে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদীগুলোর পানিশূন্যতা সৃষ্টি করেছে।
এর বিপরীতে সমাধান হিসেবে বাংলাদেশের, পদ্মা নদীর উপর আরেকটি ব্যারেজ নির্মান করার পরিকল্পনা ছিলো বহু আগের।
এই ব্যারেজ নির্মান হলে পানি পাবে ৬১৩ টা নদী, যার আশেপাশে চাষযোগ্য আবাদি জমি ২৮ লাখ ৭৭ হাজার হেক্টর। পাশাপাশি বছরে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দেশের এক তৃতীয়াংশ মানুষ সুবিধাভোগ করবে এই প্রকল্পের।
সরাসরি বললে, ভারতের বাধার কারনেই পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবতার মুখ দেখেনি। কেননা ভারত দীর্ঘকাল ধরে আশংকা করে আসছে যে, পদ্মা ব্যারেজ করা হলে পশ্চিমবঙ্গে বন্যা সহ বেশকিছু সমস্যা দেখা যেতে পারে। পাশাপাশি গঙ্গা পানিবণ্টন চুক্তি ২০২৬ এ শেষ হবে, বাংলাদেশ পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করলে, ভারত এটাকে বাংলাদেশের কৌশল হিসেবে দেখছে, যা বাংলাদেশকে পানির উপর নিয়ন্ত্রণ দিবে।
কিন্তু এতো সব বাধা অতিক্রম করে বিএনপি সরকার পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। যে বিএনপিকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কোনো আলোচনা নাই কেনো??
বিএনপি সরকারের মূল শক্তির যায়গাটা হলো, এটা জনগনের সরকার।