ইসহাক সরকার এখন হাঁটুর বয়সী ছেলেদেরও “আমার সিনিয়র নেতা” বলে সম্বোধন করছেন

মামুন হাসান ঢাকা-১৫ আসনে মনোনয়নবঞ্চিত। তিনি ফ্যাসিস্ট আমলে ৪২৬টি মিথ্যা মামলার আসামি ছিলেন।

সব অভিমান একপাশে রেখে দলীয় স্বার্থে তিনি এখন ঢাকা-১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের পক্ষে অক্লান্ত পরিশ্রম করছেন।

অন্যদিকে, ইসহাক সরকার ফ্যাসিস্ট আমলে ৩৬৫টি মিথ্যা মামলার আসামি হন।

ইসহাক সরকার ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হন সাবেক যুবদল ও ছাত্রদল নেতা ইসহাক সরকার।

নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেওয়ার আগে ইসহাক সরকারকে বলা হতো সন্ত্রাসী ও চাঁদাবাজ; কিন্তু এনসিপিতে যোগ দেওয়ার পরে তিনি এখন “ইসহাক ভাই” হয়ে গেছেন।

৩৬৫ মামলার আসামি, স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলা ইসহাক সরকার এখন হাঁটুর বয়সী ছেলেদেরও “আমার সিনিয়র নেতা” বলে সম্বোধন করছেন। আহ্!

ইসহাক সরকার এখন বিএনপিকে উদ্দেশ্য করে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন, এমনকি নিয়মিত হুঁশিয়ারি ও হুমকিও দিচ্ছেন।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top