বিএনপি এবং সরকার কোন ঘোড়ার ঘাস কাটতে রাজনীতি করে?
বিগত ইউনুস সরকার আমলে এই রাজনৈতিক গুপ্ত, দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক শিবির সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়, হল ও ক্যাম্পাসে গুপ্ত রূপ ধারণ করে যে অবৈধ ও অনৈতিক হস্তক্ষেপ করেছিল, তখন কোন ভয়ে বা কিসের লোভে ছাত্রদলসহ রাজনীতি নিষিদ্ধ চাওয়া গুপ্তরা ও সুপ্তরা চুপ ছিল?
বিএনপি এবং সরকার ভুলে গেছে, এদেশের রাজনীতি হলো শক্তির রাজনীতি, আধিপত্য বিস্তারের রাজনীতি। আর এই সুযোগেই গুপ্ত রাজনীতির ধারক-বাহক দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক চক্র ভিন্ন রূপে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সরকারের অতিরিক্ত সুশীলতা ও ভদ্রতার রাজনীতি বাংলাদেশের বাস্তব রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যায় না, যাবে না। এদেশে রাজনীতির মাঠে কঠোর অবস্থান নিতে হয়, না হলে মানুষরূপী দানব মাথাচাড়া দিয়ে ওঠে। আর সেই পরিস্থিতি তৈরির জন্যই নানা কূটকৌশল অবলম্বন করে রাজনীতির নামে, দেশপ্রেমের নামে এবং ইসলামের মুখোশে দেশকে অরাজক ও অস্থিতিশীল পরিস্থিতিতে রাখার চেষ্টা করছে কিছু দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক গোষ্ঠী।
এখন সিদ্ধান্ত সরকারের—দেশ ও জনগণের অধিকার সমুন্নত রাখতে এইসব বর্ণচোরা দল ও তাদের দোসরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবে।