যারা কয়েকদিন পরপর তালা ভেঙে, মুখ ঢেকে “রাজনীতি বন্ধের” আন্দোলন করে, তাদের তালিকা করুন। তাদের পরিচয় জানুন। তাদের সমস্যা বুঝুন। তাদের অতীত কার্যক্রম ও ইতিহাস খতিয়ে দেখুন।
তারা যদি সত্যিই সাধারণ শিক্ষার্থী হয়, তাহলে তাদের কথা শুনুন, সমস্যার সমাধান করুন। আর যদি তাদের মধ্যে কোনো গুপ্ত রাজনৈতিক এজেন্ডা পাওয়া যায়, তাহলে একাডেমিক শাস্তির আওতায় আনুন।
কঠোরভাবে একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে না আনলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
ছাত্ররাজনীতির কারণে কোনো সাধারণ ছাত্র-ছাত্রী ক্ষতিগ্রস্ত হলে যেমন তদন্ত করে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে, তেমনি “ছাত্ররাজনীতি বন্ধ”–এর নামে ধর্মভিত্তিক গুপ্ত রাজনীতির পথও বন্ধ করতে হবে।
দেশ ১৮ মাস মবের মুল্লুকে পরিণত হয়েছিল। এখন যেন তা আবার গুপ্তদের মুল্লুকে পরিণত না হয়।
অনুরোধ করছি, দয়া করে স্বাভাবিক ও সহাবস্থানের পথে থাকুন। অন্যের অস্তিত্ব বিপন্ন করতে গেলে একসময় নিজেদের অস্তিত্বও হুমকির মুখে পড়ে। কারণ তখন বিষয়টি কেবল রাজনীতি থাকে না, সার্ভাইভালের প্রশ্ন হয়ে দাঁড়ায়।
যত দ্রুত এ বাস্তবতা বোঝা যাবে, ততই সবার জন্য ভালো হবে।