যারা সেলিমা রহমানের ব্যানার ছিঁড়েছে, তারা শেখ হাসিনার আমলে “জয় বাংলা” স্লোগান দিয়েছে শুধু সরকারের নেকনজরে আসার জন্য

ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী, এদেশের রাজনীতির অন্যতম বীরাঙ্গনা সেলিমা রহমান এমপি হওয়ার পর অভিনন্দন জানিয়ে একটা ব্যানার লাগিয়েছে ইডেনের বর্তমান শিক্ষার্থীরা।

গতকাল রাতে হঠাৎ করে ইডেনে একঝাঁক গুপ্ত ছাত্ররাজনীতি নিষিদ্ধের স্লোগান দিয়ে প্রথমেই সেলিমা রহমানকে অভিনন্দন জানানো সেই ব্যানারটাই সবার আগে ছিঁড়েছে।

সুতরাং সাধারণ শিক্ষার্থীর নামে লাইট, ক্যামেরা, অ্যাকশন দিয়ে এরা কাদের ইন্ধনে নেমেছে, সেটা বুঝতে অত বড় বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই, শুধু গিলু থাকলেই চলে।

সেলিমা রহমান এদেশের সাবেক একজন মন্ত্রী-এমপি। শেখ হাসিনার স্বৈরশাসনে সেলিমা রহমানের মতো বয়োবৃদ্ধ নারীর বিরুদ্ধেও ৩৭টা মিথ্যা মামলা করা হয়েছে।

শেখ হাসিনার স্বৈরশাসনে সেলিমা রহমানের মতো ৭৫ বছর বয়সী নারীকে মোট ৫ বার আটক করা হয়েছে এবং ৩ বার রিমান্ডে নেওয়া হয়েছে।

অথচ সেলিমা রহমানের আপন ভাই রাশেদ খান মেনন শেখ হাসিনার সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিল এবং আজকের ঢাকা-৮-এর মতো আলোচিত আসনের অবৈধ এমপি ছিল।

নিজের ভাই শেখ হাসিনার রেজিমের এত বড় মহারথী থাকা সত্ত্বেও একজন সেলিমা রহমান এদেশের মানুষের মুক্তির জন্য লড়াই করে গেছেন; কখনো আপস করেন নাই।

যারা গতকাল রাতে সেলিমা রহমানের মতো অবিসংবাদিত নেত্রীর ব্যানার ছিঁড়েছে, তারা শেখ হাসিনার আমলে “জয় বাংলা” স্লোগান দিয়েছে শুধু সরকারের নেকনজরে আসার জন্য।

সেলিমা রহমানরা শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে চোখে চোখ রেখে আজকের এই পর্যন্ত এসেছেন, আর ৫ আগস্ট-পরবর্তী সময়ে উড়ে এসে জুড়ে বসা রানিরা আজ সেলিমা রহমানকে নিয়েও নোংরামি করেছে।

ইডেন কলেজ সেলিমা রহমানদের মতো দিনের আলোতে লড়াই করা বীরাঙ্গনাদের জন্ম দেয়, আবার এই ইডেন কলেজ রাতের আঁধারে হঠাৎ করে বিষ উঠে আসা একঝাঁক পেইড রানিদেরও জন্ম দেয়।

সুতরাং আপনি কাদের পক্ষ নিবেন, সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে…..

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top