সবাই জানে, সবাই বোঝে—গুপ্তদের মাঝরাতে কুড়কুড়ানি উঠছে গুপ্ত রাজনীতির জন্য।
অথচ বিএনপির মিডিয়া উইং, কালচারাল উইং—কেউই বিষয়টা মিডিয়ায় কার্যকরভাবে তুলে ধরতে পারছে না।
সাংবাদিকরা “অনেকেই তাদের গুপ্ত বলছে” বা “এমন অভিযোগ উঠছে”—এই শব্দগুলো পর্যন্ত উচ্চারণ করছে না। অথচ এমন বয়ান প্রতিষ্ঠার জন্য যে ধরনের তথ্য-উপাত্ত ও প্রচারণা দরকার, সেটা সরকার বা বিএনপি না দিলেও বিপরীত পক্ষ ঠিকই নিয়মিত সরবরাহ করে যাচ্ছে।
বিএনপির পলিসি মেকিংয়ে সালাহউদ্দিন সাহেবকে বাদ দিলে, বাকিদের মধ্যে একজন লোক দেখান, যার ম্যাক্রো লেভেলে কাজ করার অভিজ্ঞতা আছে।
অন্তত কয়েক হাজার মানুষকে এক দশক ধরে পরিচালনা করার অভিজ্ঞতা আছে?
অথচ তাদের নীতিতেই দল চলছে।
তারা মনে করে, জামাতপন্থি দু-একজনকে কিছু সুবিধা দিলেই দলের লাভ হয়ে যাবে।
তাদের বোঝানো যাবে না। রাজনীতিকে এরা দুই বাড়ির শিশুদের খেলার ঝগড়া মনে করছে।
এরা দল খেয়ে-দেয়ে দুঃসময়ে উড়াল দেবে।
বিএনপি ১৯৯১ বা ২০০১ থেকে শিক্ষা নেয়নি। কংগ্রেস থেকে শিক্ষা নেয়নি। ক্ষমতাকালীন রাহুলের আশপাশের লোকদের পরিণতি থেকেও শিক্ষা নেয়নি। এমনকি মমতা-অভিষেকের রাজনীতি থেকেও নেয়নি।
অনেকে প্রশ্ন করবেন, তাহলে বিএনপি এতদিন টিকে ছিল কীভাবে?
আমি বলব, তাহলে ১৭ বছর বাইরে ছিল কেন?
বিএনপি টিকে ছিল মূলত লীগের বিকল্প হিসেবে বিএনপিই একমাত্র অল্টারনেটিভ ছিল বলে।
কিন্তু বিএনপি প্রথমে খাঁচায় দুধ-কলা দিয়ে সাপ পুষেছে, এখন সেটাকেই অ্যানাকোন্ডা বানাচ্ছে।
তারা ভাবছে, বিএনপি বনাম জামাত—পুরনো সেই বাইনারি রাজনীতিতেই সব চলবে।
তারেক রহমানের উপদেষ্টারা জামাতের রাজনীতিই বোঝেন না। তারা জামাতের রাজনীতি বলতে বোঝেন কয়েকজন নেতার তাবলিগি ধাঁচের নম্র কথাবার্তা।
যেকোনো অভিজ্ঞ রাজনীতিবিদকে জিজ্ঞেস করুন, তারা জানে জামাত কী ধরনের রাজনৈতিক শক্তি।
জামাত কেবল বাইনারি পলিটিক্সে যাবে না। তারা যেদিন ক্ষমতায় যাবে, সেদিন হাসিনার চেয়েও শতগুণ ভয়ংকর হবে।
তারা দ্রুত আর্মি-পুলিশকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনবে, بيرোক্রেসিকে আয়ত্তে নেবে, সিভিল সোসাইটিকে নিয়মিত ‘উপহার’ দেবে।
তারপর হয় মোদি স্টাইলের গণতন্ত্র রাখবে, না হয় আয়াতুল্লাহ খোমেনি স্টাইলের দিকে যাবে।
যেহেতু ধর্মের একটা প্রলেপ থাকবে, তাই সংখ্যাগরিষ্ঠ জনগণকে “মুসলিম শাসকের বিরুদ্ধে আন্দোলন হারাম”—এমন ফতোয়ার ভেতর নিয়ে আসবে।
মার্ক মাই ওয়ার্ড।
“মহিলা নেতৃত্ব মানি না” স্লোগানও প্রবলভাবে সামনে আসবে। তারেক রহমানের পর বিএনপির নেতৃত্বে কে আসতে পারে, সেটা তো সবাই বোঝেন। অথচ সেই পথের কাঁটা বিএনপির নেতৃত্বই সরিয়ে দিচ্ছে।
বিএনপি নিজ হাতেই জামাতকে আরএসএস-বিজেপির মতো শক্তিতে পরিণত করছে।
বিশ্বের ইতিহাসে এমন আত্মঘাতী রাজনীতি খুব কমই দেখা গেছে।
সুশীল হওয়ার মানে যে নিজেকে শেষ করে দেওয়া—সেটা বিএনপিকে না দেখলে বোঝা যেত না।
আজ যারা বিএনপির মূল উপদেষ্টা, যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডই নেই, তারা কেউই শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে থাকবে না।
বিএনপির কোনো শক্তিশালী বিদেশি খুঁটি নেই। তাই বর্তমান রাজনীতি শেষ পর্যন্ত বিএনপিকেই দুর্বল করবে।
নির্বাচনের পরদিনই ছাত্রদলের উচিত ছিল সব ক্যাম্পাসে নিজেদের অবস্থান শক্ত করা।
তারপর বড় ভাইসুলভ আচরণ করে আলোচনায় বসে সহাবস্থান নিশ্চিত করা, মিডিয়াকে ডেকে সেটা দেখানো।
উল্টো আজ ছাত্রদল এখনও হাসিনা আমলের বিরোধী দলের মতো রাজনীতি করতে বাধ্য হচ্ছে—এই উপদেষ্টাদের কারণেই।
কমিটি দেওয়া থেকে শুরু করে ক্যাম্পাস রাজনীতি—কিছুই ছাত্রদল নিজেদের ইচ্ছামতো করতে পারছে না।
তাদের হাত-পা বেঁধে দেওয়া হয়েছে।
আর ছাত্রদলকে দুর্বল করে শেষ পর্যন্ত বিএনপিকেই শেষ করে দেওয়া হচ্ছে।