এই তো দুই দিন আগে, দুইজন এনসিপি নেত্রী পদত্যাগ করলেন—দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি এবং ফারাহা এমদাদ। কয়েক দিন আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন আরজু আহমেদ। ইতিপূর্বে পদত্যাগ করেছেন চট্টগ্রামের সমন্বয়ক মীর আরশাদ। পদত্যাগের তালিকায় আছে তুহিন খান, অনিক রায়, অলিক মৃ-সহ আরও নাম। মুশফিক উস সালেহীন, খান মুহাম্মদ মুরসালীন, ফারহাদ আলম ভূঁইয়া, আল আমিন আহমেদ টুটুলসহ অনেকের নামই বলা যায়। তারও আগে নাগরিক কমিটি থেকে পদত্যাগ করে চলে এসেছিলেন কানেতা, তাজনূভা জাবীন, ইমিসহ অনেকেই। বলতে থাকলে আরও অনেক নামই বলা যাবে; তালিকাটা নাতিদীর্ঘই হবে।
কিন্তু এই পদত্যাগগুলো নিয়ে আমরা খুব হৈচৈ করিনি। তবে এনসিপি নেতাদের অনেকেই গত দুই দিনে ইসহাক সরকারকে নিয়ে পোস্ট করেছেন দেখলাম। পরিষ্কারভাবেই তারা এই ঘটনাকে বড় ঘটনা হিসেবে দেখাতে চাইছেন।
ইসহাক সরকার অনেক আগে থেকেই পথ হারিয়েছিলেন। প্রেসক্লাব ও হাইকোর্টকেন্দ্রিক দুই ঘণ্টা রাস্তা আটকে সরকার উৎখাতের মাথামোটা পরিকল্পনার সাথে তিনি দলীয় সিদ্ধান্তের বাইরেই যুক্ত হয়েছিলেন। ইনসাফ পার্টির প্রজেক্ট আর কী! পিনাকী ও ছোটন গংয়ের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি। জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। ওনার কিছু ছোট ভাইয়েরা সব সময় জাশির ন্যারেটিভে কথা বলে। অনেক দিন ধরেই দলের সাথে তাঁর বোঝাপড়া ভালো নয়।
আয়রনি হলো, মিটফোর্ডে পাথর দিয়ে হত্যার ঘটনায় যারা ইসহাক সরকারকে দায়ী করার চেষ্টা করেছিল, তারাই আজ তাঁর গুণগান করছে। যাদের কাছে বিএনপির নেতা-কর্মীদের লাখো মামলা কেবলই একটা সংখ্যা, তারা এখন ইসহাক সরকারের মামলা সংখ্যা নিয়ে পোস্ট করছে।
যাই হোক, বিপথগামী হয়ে অতীতে বদরুদ্দোজা চৌধুরী, মান্নান ভূঁইয়া কিংবা কর্নেল অলির মতো লোকেদের দ্বারাই কিছু হয়নি, আর উনি তো পিনাকীর মুরিদ!