শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নেতাদের মুখে তারেক রহমানের নাম বহুবার শুনলেও কখনো শফিকুর রহমানের নাম শোনা যায়নি

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের সমাবেশ; সেখানে শেখ হাসিনার উপস্থিতিতে ওবায়দুল কাদের দাঁড়িয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, মীর নাসিরদের নাম উল্লেখ করে ডাকছেন। সেদিন কোনো জামায়াত নেতার নাম ওবায়দুল কাদেরের মুখে শোনা যায়নি।

৫ই আগস্টের আগে আপনি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নেতাদের মুখে তারেক রহমানের নাম বহুবার শুনলেও কখনো শফিকুর রহমানের নাম শোনেননি। আপনি আওয়ামী লীগ নেতাদের মুখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বহুবার শুনলেও ওই গোলাম পরওয়ার কিংবা আবদুল্লাহ তাহেরদের নাম কখনো শোনেননি।

কক্সবাজারে শেখ হাসিনার কোনো সমাবেশ হলে সেখানে সালাউদ্দিন আহমেদের নাম উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা গালিগালাজ করত, অথচ হামিদুর রহমান আজাদের নাম কখনো শোনা যেত না। ঢাকায় শেখ হাসিনার কোনো সমাবেশ হলে সেখানে মির্জা আব্বাস কিংবা সাদেক হোসেন খোকার নাম ধরে ধরে গালিগালাজ করা হতো, অথচ আওয়ামী লীগ নেতাদের মুখে কোনো জামায়াত নেতার নাম শোনা যায়নি।

জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ছাত্রলীগ বলেছিল—এগুলো ইশরাকের কর্মী। ডিবির হারুনরা রবিউল ইসলাম নয়ন কিংবা গণেশ চন্দ্র রায়দের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। অথচ জুলাই আন্দোলনে আওয়ামী লীগ কিংবা ডিবির হারুনদের মুখে কোনো জামায়াত কিংবা শিবির নেতার নাম কেউ শোনেনি।

সুতরাং, তারেক রহমান লন্ডন থেকেও ঢাকার যাত্রাবাড়ীর গাড়ি পোড়ানোর মামলার আসামি হন; সালাউদ্দিন আহমেদ নয়াপল্টনের মামলার ৩ নং আসামি হয়েছেন। এটাই তারেক রহমান কিংবা সালাউদ্দিন আহমেদদের গুরুত্ব। বিএনপি নেতা-কর্মীরা মৃত্যু-উপত্যকায় দাঁড়িয়েও শেখ হাসিনাকে ‘ভোটচোর’ বলেই রাজনীতি করেছে। আর সেই সময় জামায়াতের নেতা-কর্মীদের নিজ দলের নামে স্লোগান দেওয়ারও সাহস হয়নি—এটাই বাস্তবতা।

সুতরাং, ‘গুপ্ত রাজনীতি’ কারা করছে সেটা বুঝতে অত বড় বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই; শুধু নিজের বুদ্ধি খরচ করলেই সেটা বোঝা যায়।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top