“তারেক জিয়া একটু বেশিই নরম, কেউ তেমন পাত্তা দেয় না। ফেসবুকে দেখি, ছেলেপেলেরা ওরে যা তা-ই বলে; কিন্তু বাপে তো এমন ছিল না। সে-ও মানুষের সাথে মিশে থাকত, কিন্তু তার মধ্যে একটা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভাব ছিল, সবাই মেপে কথা বলত। কিন্তু তারেক কেন যেন ওরকম হতে পারছে না।”
কথাগুলো বলছিলেন আমার মা। পরে অনেকক্ষণ ভেবে দেখলাম, সমস্যাটা আসলে তারেক রহমানের মধ্যে না। মাত্র দুই মাসে উনি এমন কোনো কিছু এখনো তো ঘটাননি যে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে এহেন নোংরামি করতে হবে! তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা জেনারেশনের মধ্যে।
আমাদের মা-বাবাদের জেনারেশনের স্বভাব-চরিত্রের অন্যতম বড় উসুল ছিল বড়দের সম্মান করা, যেটা এখনকার জেনারেশনে একদম উধাও হয়ে গেছে। জিয়াউর রহমানের সময়ও ডাই-হার্ড মুজিব ফ্যান ছিল—তা-ও মুজিব কে সামনে থেকে দেখা ফ্যানস! তারা জিয়াউর রহমানকে ঘৃণা করত না? করত! পুরো মিলিটারিকেই করত। কিন্তু তারা ব্যক্তি জিয়াউর রহমানকে না হলেও তাঁর চেয়ার, তাঁর ডেজিগনেশনকে সম্মান করত; ‘দ্য প্রেসিডেন্ট’কে সম্মান করত। এটাই আমাদের বাপ-মাদের জেনারেশনের উসুল।
কয়েক মাস আগে একটি টকশোতে বেশ আক্ষেপ নিয়ে এটা নিয়ে কথা বলছিলেন আব্দুন নূর তুষার। সেদিন তাঁর কথাগুলোর মর্ম অতটা বুঝিনি, তবে আজ বুঝতে পারছি। এই বর্তমান জেনারেশন কথায় কথায় অকথ্য গালিগালাজ করতে চায়। বড়দের সম্মান বা ছোটদের স্নেহ—এগুলো সব এখন ব্যাকডেটেড ফেনোমেনা।
আমাদের মা-বাবাদের জেনারেশনের আইডল ছিল মাদার তেরেসা, মহাত্মা গান্ধী, শেরে বাংলা এ.কে. ফজলুল হক, ভাসানী, ভগত সিং, চে গুয়েভারারা। আর টিকটক জেনারেশনের আইডল হলো তারা, যারা জনসমক্ষে বড়দের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে হিট হয়ে যায়! সেখানে তারেক রহমান তো নস্যি!
দেখবেন কিছু জেঞ্জি কমেন্ট বক্সে তর্কে আসবে— “হ, আমরা এত খারাপ, কিন্তু আমরাই হাসিনারে বিদায় করছি।” কী করেছ ভাই তোমরা! তোমরা ছিলা একটা আজব গেমের সেই প্লেয়াররা, যারা জানেই না তাদের কোচ কে, তাদের টিম ম্যানেজমেন্টে কে কে আছে, তাদের রেফারিদের কীভাবে কিনে ফেলা হয়েছে ইত্যাদি। ম্যাচ জিতে কাপটা জাস্ট উঁচিয়ে ধরেছ তোমরা; কিন্তু পুরো টুর্নামেন্টটার আয়োজক কারা, ফান্ডিংয়ে কারা, কারা ম্যাচের শিডিউল বা প্লটিং করেছে—কিছুই তোমরা জানো না।
ফেক ক্রেডিবিলিটি নিয়েই বাকি জীবন পার করে দেবে এরা। কারণ এদের ন্যূনতম জ্ঞানই নেই কীভাবে আন্তর্জাতিক নানা শক্তি সত্তরের দশক থেকে সুনিপুণ ছক দিয়ে একের পর এক সরকারগুলো ফেলছে গণঅভ্যুত্থানের নাম দিয়ে।
যাউজ্ঞা। সব মিলিয়ে আমি বেশ আপসেট। আমার সমস্যা জেঞ্জি এমপাওয়ারমেন্টে না, আমার সমস্যা জেঞ্জি ক্যারেক্টারে। যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা বোঝার ক্ষমতা এই জেঞ্জিদের এখনো হয়নি। তবে তোরা একদিন বুঝবি, যেদিন তোরাও বাপ-মা হবি!
আমার খুব দেখার ইচ্ছা, এরা এদের সন্তানদের কী শিক্ষায় বড় করবে? যেমনটা আমরা ছোটবেলায় শিখেছি— “গুরুজনদের সব সময় সম্মান করবে”? নাকি শেখাবে— “কোথাও কোনো উল্টাপাল্টা দেখলেই তাদের অপমান করবে”? সমস্যা হলো, বাচ্চা যদি জিজ্ঞাসা করে— “আব্বু আব্বু, অমুক শব্দের অর্থ কী? কীভাবে গালি দেব?”
উত্তর প্রস্তুত রেখো প্রিয় জেঞ্জি ভাইয়েরা আমার!