আদর্শের দেউলিয়াত্ব বনাম ‘তৈলাক্ত’ রাজনীতি

May be an image of textবাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আদর্শের চেয়ে ‘সুবিধাবাদ’ এখানে অনেক বেশি শক্তিশালী। দিঠি আনোয়ারের মতো ব্যক্তিরা, যারা এক সময় হাসিনাশাহীর তল্পিবাহক ছিলেন, আজ তাঁরাই আবার ভোল বদলে নতুন সমীকরণে নিজেদের জায়গা করে নিতে ব্যস্ত।

আমরা দেখেছি, শেখ হাসিনার শাসনামলে কীভাবে একদল তথাকথিত শিল্পী ও বুদ্ধিজীবী ক্ষমতার দালালি করেছেন। দিঠি আনোয়ারও তার বাইরে ছিলেন না; শেখ মুজিবের নামে গান লিখে বা গুণগান গেয়ে তিনি নিজের অবস্থান পোক্ত করেছিলেন। কিন্তু ৫ই আগস্টের পর যখন ক্ষমতার পটপরিবর্তন হলো, তখন এই শ্রেণির মানুষেরা আর নিজেদের পুরনো পরিচয়ে থাকতে চাইলেন না। এখন বাবার নাম অর্থাৎ কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের ‘লিগ্যাসি’ বিক্রি করে বিএনপিকে ‘তৈলাক্ত’ করার এক নোংরা প্রতিযোগিতায় নেমেছেন তারা।

প্রশ্ন জাগে—যাঁরা গতকাল পর্যন্ত স্বৈরাচারের স্তুতি গেয়েছেন, আজ তাঁরা কোন নৈতিকতায় অন্য দলের সুবিধাভোগী হতে চান? এই যে ‘টুপকি’ মেরে দ্রুত ভোল পাল্টে ফেলা, এটি কেবল একজন ব্যক্তির চারিত্রিক স্খলন নয়; বরং এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক গভীর ক্ষত। এই সুবিধাবাদীদের কারণেই ত্যাগী কর্মীরা বারবার অবহেলিত হয় আর ধূর্তরা ক্ষমতার আশেপাশে ঘুরঘুর করে আখের গুছিয়ে নেয়।

কষ্ট আর আফসোস হওয়াটাই স্বাভাবিক। কারণ, যেসব মানুষ রক্ত দিয়ে, জেল খেটে একটি পরিবর্তন আনে, দিনশেষে দেখা যায় দিঠি আনোয়ারদের মতো ‘সুসময়ের কোকিল’রাই বাবার পরিচয় বা পুরনো প্রভাব খাটিয়ে আবার সামনের সারিতে চলে আসে। বাংলাদেশের রাজনীতি এই ধরণের মেরুদণ্ডহীন মানুষদের জন্যই বারবার কলঙ্কিত হচ্ছে। এরা না কোনো দলের আপন, না কোনো আদর্শের অনুসারী—এরা কেবল সুযোগের অপেক্ষায় থাকা একেকটি স্বার্থান্বেষী চরিত্র।

সময় এসেছে এই ধরণের ‘রাজনৈতিক বহুরূপী’দের চিনে রাখার। যারা আজ ক্ষমতার জন্য তেল দিচ্ছে, কাল সুযোগ পেলে তারা আবার ছোবল দিতে দ্বিধা করবে না। বাবার সম্মান বিক্রি করে যারা নিজের পাপ ঢাকতে চায়, তাদের অন্তত রাজনৈতিক অঙ্গনে ঠাঁই হওয়া উচিত নয়।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top