এই শিশির মনির গতকাল এক জায়গায় বলেছেন, সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্যে ২৫০০ রিঅ্যাক্ট পড়েছে, যার সবকটিই নাকি ‘হাহা’ রিঅ্যাক্ট। অথচ মাত্র এক মাস আগের নির্বাচনে শিলং কিংবা ‘র’ (RAW)-এর সকল অপপ্রচারকে কুপোকাত করে সালাউদ্দিন আহমেদ ৯৫ হাজার ভোটে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, এই শিশির মনির বাংলাদেশের সব টিকটকার ভাড়া করেও বিএনপির ৯০ বছর বয়সী এক বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধার কাছে প্রায় ৪০ হাজার ভোটে পরাজিত হয়েছেন।
৫ই আগস্টের আগে এই শিশির মনিরের শেখ হাসিনার বিরুদ্ধে একটা বক্তব্যও ছিল না; অথচ এ দেশের আইনাঙ্গনের কিংবদন্তি ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, খন্দকার মাহবুব হোসেন—সবাই জেল খেটেছেন। জুলাই আন্দোলনে বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন থেকে শুরু করে কায়সার কামাল পর্যন্ত সবাই রাজপথে নেমে এসেছিলেন, কিন্তু এই শিশির মনিরকে কোথাও কেউ দেখেনি।
এই শিশির মনির এখন নিজেকে তিনবারের এমপি, দুইবারের মন্ত্রী এবং বাংলাদেশ সরকারের সাবেক এপিএস সালাউদ্দিন আহমেদের সমপর্যায়ে নেওয়ার অনবরত বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিশির মনিরই জামায়াতের গত ৮৪ বছরের ইতিহাসের সবচেয়ে বড় ‘বুদ্ধিজীবী’। যে শিশির মনির একটি দলের সর্বোচ্চ বুদ্ধিজীবী, সেই দলের পক্ষে বাংলাদেশের ক্ষমতায় আসার স্বপ্ন দেখাও নাজায়েজ।
এই ‘সুসময়ের’ শিশির মনিররা যতদিন জামায়াতের সর্বোচ্চ পর্যায়ে থাকবেন, সেই দলের ধ্বংসের জন্য আর কোনো শত্রুর দরকার নেই।