২০১৪ সালের সেই অসহযোগ আন্দোলনে একদিনে বিএনপির ১৩৩ জন হেভিওয়েট নেতা আটক হওয়ার পর, যাঁর একেকটা ঘোষণায় পুরো বাংলাদেশ অচল হয়ে যেত; যাঁর নির্দেশের জন্য বাংলাদেশের মানুষ প্রতিদিন সন্ধ্যাবেলায় তীর্থের কাকের মতো টিভির দিকে চেয়ে থাকত—শেখ হাসিনার সকল রাষ্ট্রযন্ত্র যাঁর কৌশলের কাছে বারবার পরাস্ত হয়েছিল।
শেখ হাসিনার রাষ্ট্রযন্ত্র মনে করত ‘তোরাবোরা পাহাড়’ থেকে এসব ঘোষণা আসে। তারপর সরকার একদিন সেই তোরাবোরা পাহাড়ের খোঁজ পেয়ে যায় এবং সাথে সাথেই সেই ঘোষককে ‘নাই’ করে দেয়। তিনিই সালাউদ্দিন আহমেদ। যাঁর কণ্ঠস্বর রুদ্ধ করার জন্য শিলংয়ে থাকা অবস্থায়ও তাঁর বিরুদ্ধে ঢাকার গাড়ি পোড়ানোর মিথ্যা মামলা পর্যন্ত দেওয়া হয়েছিল।
৫ই আগস্টের পর সেই সালাউদ্দিন আহমেদ বীরের বেশে বাংলাদেশে ফিরলেন। ঠিক তখনই একদল স্বার্থান্বেষী গোষ্ঠী সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক লিগ্যাসির কাছে পরাজিত হয়ে তাঁকে নানাভাবে ‘ট্যাগ’ করা শুরু করেছিল। শিলং, র (RAW), সা-উ-য়া—এমন কোনো বিচ্ছিরি গালি নেই যা এই মূর্খের দল সালাউদ্দিন আহমেদকে দেয়নি। কিন্তু সময়ের পরিক্রমায় সেই গোষ্ঠী একজন সালাউদ্দিন আহমেদের কাছেই বারবার পরাস্ত হচ্ছে।
ঐকমত্য কমিশন থেকে পার্লামেন্ট, সংবাদ সম্মেলন থেকে জনসভার মঞ্চ—সবখানেই সালাউদ্দিন আহমেদের প্রজ্ঞার কাছে তারা পরাজিত হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মকে জানিয়ে দিন, এ দেশে একজন সালাউদ্দিন আহমেদ ছিলেন, যাঁর রাজনৈতিক দূরদর্শিতার কাছে আওয়ামী লীগ ও জামায়াতের মতো দলগুলো বারবার পরাস্ত হয়েছে। আমি পবিত্র কুরআনের সেই আয়াতটি আবারও উদ্ধৃত করতে চাই— “আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন।”