বাপকা বেটা!

বাপকা বেটা!

শহীদ জিয়ার যে কয়েকটি ছবি মানুষের হৃদয়ে গেঁথে আছে, তার মধ্যে অন্যতম হলো খাল কাটার সেই দৃশ্য। ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিনাজপুরের ‘সাহাপাড়া খাল’ নিজ হাতে খনন করে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন।

তার ঠিক পাঁচ দশক পর ২০২৬ সালে, প্রধানমন্ত্রী হওয়ার মাত্র এক মাসের মধ্যেই ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান সেই একই ‘সাহাপাড়া খাল’ খনন করেই দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করলেন। বাপের বেটা ঠিক বাবার মতোই সাধারণ সাদা পলো শার্ট আর জিন্স পরেই জনতার মাঝে মিশে গেলেন।

এই খালটির সাথে পুনর্ভবা নদীর সংযোগ রয়েছে। এটি পুরোপুরি খনন করা গেলে সেখানে মাছ চাষ করা যাবে, খালের দুই পাশে বৃক্ষরোপণ করা সম্ভব হবে এবং এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে।

এক পক্ষ যতোই মিথ্যা প্রচার করুক যে তারেক রহমান তাঁর বাবার মতো নন, তারেক ততোই যেন তাঁর বাবার প্রতিচ্ছবি হয়ে উঠছেন। আমার ধারণা, তিনি তাঁর বাবার কয়েক বছরের শাসনামলে নেওয়া প্রতিটি পদক্ষেপ ও কর্মসূচি মুখস্থ করে ফেলেছেন। এখন তিনি গুরুত্বের ভিত্তিতে সেগুলো ধীরে ধীরে বাস্তবায়নের চেষ্টা করছেন—যা তাঁর সাধারণ জীবনযাপন থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ, সবক্ষেত্রেই দৃশ্যমান।

আল্লাহ শুধু তাঁকে সুস্থভাবে বাঁচিয়ে রাখুন; দেখবেন, তাঁকেও তাঁর বাবা-মায়ের মতোই এ দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top